গ্রামীণ অপূর্ব সৌন্দর্য

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, গ্রামীণ সৌন্দর্য।


guddanti-growth-5212312_1280.jpg

Image by Suresh Babu Guddanti from Pixabay

আমি গ্রামে বড় হয়েছি। গ্রামের সৌন্দর্য আমাকে সব সময় টানে। একথা আমি সবসময় বলি। তবে বর্তমানে আমি শহরে থাকি। নানা উৎসব উপলক্ষে গ্রামে আসা হয়। যেমন এবার নির্বাচন উপলক্ষে গ্রামে এসেছি।

শীত প্রায় শেষের দিকে। একদিন পর ওই শুরু হবে বসন্তকাল। এই সময়টায় আমের গাছগুলো হয় দেখার মত সুন্দর। কেননা এই সময় আম গাছে মুকুল আসে। এই সময় আমের গাছের দিকে তাকালে মনটা প্রশান্তিতে ভরে যায়। যদিও ফুল হিসেবে আমের মুকুল খুব একটা প্রসিদ্ধ নয়, কিন্তু সমগ্র গাছ জুড়ে আমের মুকুল দেখতে খুবই সুন্দর লাগে। মনে হয় যেন রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের কবিতা গাছে ঝুলছে। মনে হয় যেন জসিম উদ্দিন আর জীবনানন্দ দাশ তারাই আম গাছে ঝুলে আছে।

এছাড়া এ সময়ের অন্যতম একটি প্রধান সৌন্দর্য হচ্ছে ফসলের মাঠে আউশ ধানের চাষ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের এই অঞ্চলেও বছরে দুবার ধানের চাষ হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে আউশ ধানের চাষ। সারি সারি ফসলি জমিতে আয়ুষ ধানের চারা রোপন করা হয়। যা দেখতে খুবই উপভোগ্য।

শীতকালে যেসব গাছে পাতা ঝরে গিয়েছে সে সকল গাছে গজায় নতুন সবুজ কচি। প্রাণবন্ত এই সবুজ কচি পাতাও দৃষ্টিকে প্রশান্ত করে।

গ্রামীণ এই সৌন্দর্য আমি সবসময়ই উপভোগ করি। এজন্যই যখনই সুযোগ পাই ফিরে আসি গ্রামে। গ্রামীন এই সৌন্দর্য উপভোগ করার জন্য।