জেনারেল রাইটিং - প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা।


daniel_nebreda-street-4950224_1280.jpg

Image by Daniel Nebreda from Pixabay

মানুষ সামাজিক জীব। সভ্যতার শুরু থেকেই মানুষ একে অন্যের সাথে সামাজিকভাবে বসবাস করে। এভাবেই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। যারা পাশাপাশি থাকে তাদেরকে বলা হয় প্রতিবেশী। একটা সময় এমন ছিল, প্রতিবেশীর সুখে আমরা আনন্দিত হতাম এবং প্রতিবেশীদের দুঃখে ব্যথিত হতাম। তাদের ভালো সময়ও তাদের পাশে থাকতাম। তাদের খারাপ সময়ও তাদের পাশে থাকতাম। এভাবে তাদের সাথে অন্যান্যদের একটি ভালো বন্ধন তৈরি হতো।

কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেক বদলে গেছে। এখন আর কেউ কারো বিপদে এগিয়ে আসে না। বিপদে এগিয়ে আসা তো দূরের কথা, অনেক প্রতিবেশী তার অন্য প্রতিবেশীর বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে মফস্বল এলাকা গুলোতে।

অনেক নতুন করে গড়ে ওঠা এলাকায় নতুন নতুন প্রতিবেশী আসে। তারা আগে একে অপরকে চিনত না। যার কারণে তাদের মধ্যে সম্পর্ক সেভাবে মজবুত নেই। তাদের কারো মধ্যে তা মজবুত করার প্রেরণাও থাকে না। নিজের স্বার্থের জন্য তারা তাদের প্রতিবেশীর ক্ষতি করতে ভাবে না।

অহংকারী মন মানসিকতা, ক্ষমতার দাপটে তারা অন্যকে হেও এবং তুচ্ছ তাচ্ছিল্য করে। কখনো কখনো বিনা কারণে ক্ষতিও করে। এভাবে ভালো সম্পর্ক তৈরি হওয়ার বদলে শুরু হয় শত্রুতা। অথচ প্রতিবেশী হিসেবে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার ছিল। কিন্তু সেই সম্পর্ক তৈরি হয় সে শত্রুতায়।

আর এভাবেই চলছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা। মনে হচ্ছে এর যেন কোন প্রতিকার নেই। অবশ্য সব জায়গায় যে এমন তাও নয়। বাংলাদেশে এখনো এমন অনেক সমাজব্যবস্থা রয়েছে যেখানে মানুষ মানুষের বিপদে এগিয়ে আসে। একে অন্যকে সাহায্য করে। না হলে আমাদের এই সমাজ ব্যবস্থা অনেক আগেই ভেঙে যেত।