জেনা‌রেল রাইটিং - নতুন কিছু শেখার আনন্দ

in আমার বাংলা ব্লগ21 days ago

আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে আমার নতুন টাইপিং শেখার গল্প।


geralt-change-2933032_1280.jpg

Image by Gerd Altmann from Pixabay

আমি এতদিন বাংলা টাইপ করতাম অভ্র কিবোর্ডের মাধ্যমে। এক পর্যায়ে আমার বিজয় কিবোর্ড শেখার প্রয়োজন হল। যার জন্য আমি এখন বিজয় কিবোর্ডে টাইপ শিখছি। মজার বিষয় হচ্ছে, আমি এতদিন ভাবতাম বিজয় কিবোর্ড খুব কঠিন কিছু। কিন্তু এখন আর তা মনে হচ্ছে না। যদিও নতুন হওয়ায় কিছুটা সমস্যা মনে হচ্ছে। তবে আমার মনে হয় আমি খুব শীঘ্রই শিখতে পারব। আমার উন্নতি হচ্ছে। অবশ্য সেটা খুব ধীর-লয়ে।

আমি মূলত আঁটকে যাই কার দেয়ার সময়। বিশেষ করে ই-কার আর এ-কার দেয়ার সময়। কারন এগুলো আগে টাইপ করতে হয়। আমি সেটা ভুলে যাই। ও-কারের কথা আর কি বলব? এখানে আগে আর পরে, দুই ধাপেই টাইপ করতে হয়।

তবে টাইপিং স্পিড বাড়ানোর জন্য আমি ‍সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে বিজয় কির্বোডে টাইপ করব। এই লেখাটাও বিজয় দিয়ে টাইপ করেছি। খুবই ধীরে, কিন্তু নিশ্চিত ভাবে। যাতে করে আমার প্র্যাকটিসও হয়। আমার ধারনা আমি কিছুটা সফল হয়েছি। কারন এই লেখাটা আমি দারুণ ভাবে শেষ করতে পারছি। আমার কাছে এটাই অনেক সাফল্য মন্ডিত বলে মনে হচ্ছে।

কারন এক সময় আমি ভয়েই যা করিনি আজ তা আমি পারছি। এটাই আমার কাছে অনেক বড় সাফল্য আপাতত। আমার বিশ্বাস আমি পারব। শুধু স্পিড বাড়াতে হবে। সময়ের সাথে সাথে সেটাও হয়ে যাবে।