অরিগ্যামিঃকুমির তৈরি।

in আমার বাংলা ব্লগ17 hours ago

সবাইকে শুভেচ্ছা।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,বসন্তকাল। ৭ই এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o17.jpg

o18.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।কুমিরের অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব। অরিগ্যামিটি আমি কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে তৈরি করেছি।আজ খুব কিছু ভাঁজ দিয়ে অরিগ্যামিটি বানিয়েছি। কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়।তার চেয়েও বেশি কঠিন ভাঁজের বর্ণনা করা। তাই আমি বেশ কিছু ফটোগ্রাফির মাধ্যমে অরিগ্যামিটি বানানোর কৌশল দেখিয়েছি। অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক , অরিগ্যামিটি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

প্রয়োজনীয় উপকরণ

o1.jpg

o20.jpg

১।রঙ্গিন কাগজ।
২।কালো ও সবুজ রং এর সাইন পেন
৩।সাদা কাগজ
৪।গাম
৫।কাঁচি

কুমিরের অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o2.jpg

প্রথমে ২১ সেঃমিঃ X ২১ সেঃমিঃ সাইজের সবুজ রং এর এক টুকরো কাগজ কেটে নিয়েছি কুমিরের অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o3.jpg

কাগজের টুকরোটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o4.jpg

এবার দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর কোনা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o5.jpg

এবার কোনা অংশটি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o6.jpg

o7.jpg

o8.jpg

ছবির মতো পরপর ভাঁজ করে নিয়েছি কাগজটি। এই ভাঁজগুলো বর্ণানা করা বেশ সহজ নয় ।তাই ছবি দেখেই বুঝে নিতে হবে।

ধাপ-৬

o9.jpg

o10.jpg

ভাঁজ খুলে পুনরায় ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

o11.jpg

o12.jpg

o13.jpg

o14.jpg

ছবির মতো পরপর ভাঁজ করে নিয়ে কুমিরের অরিগ্যামিটি বানিয়ে নিলাম।

ধাপ-৮

o16.jpg

সাদা কাগজ ও কালো রং এর সাইন পেন দিয়ে কুমিরের দু'টো চোখ বানিয়ে নিলাম।

ধাপ-৯

o17.jpg

বানানো চোখ দুটো কুমিরের মাথায় গাম দিয়ে লাগিয়ে নিলাম। সেই সাথে কুমিরের শরীরে সবুজ সাইন পেন দিয়ে দাগ দিয়ে নিলাম। আর এভাবেই বানিয়ে নিলাম কুমিরের অরিগ্যামিটি।

উপস্থাপনা

o17.jpg

o18.jpg

o19.jpg

আশাকরি আজকে আমার বানানো কুমিরের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ৭ই এপ্রিল,২০২৬ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 71715.12
ETH 2245.60
USDT 1.00
SBD 0.50