জেনারেল রাইটিং - মানসিক শান্তি

in আমার বাংলা ব্লগ • yesterday

আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, মানসিক শান্তি।


pexels-ball-1845546_1280.jpg

Image by Pexels from Pixabay

আসলে আমাদের বাঁচার জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন তা আর কিছু না; তা হচ্ছে মানসিক প্রশান্তি। আমরা অনেকেই বিষয়টি বুঝতে পারি না। আবার এমন হয়, যখন আমরা বুঝতে পারি তখন আমাদের হাতে সময় থাকেনা। অর্থাৎ, এমন অনেক মানুষ আছে যারা জীবনের অর্থ উপলব্দি করার আগেই জীবনের মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমায়।

তবে আমি মনে করি তারাই প্রকৃত সুখ উপভোগ করার সুযোগ পায় যারা জীবনের অর্স্তনিহিত অর্থ আগেই ‍উদ্ধার করার সুযোগ পায়। কারন তারা জীবন উপভোগের সুযোগ পায়।

মানসিক শান্তি না থাকলে কোন কিছুই আসলে ভালো লাগেনা। সব সময় অস্থিরতা কাজ করে। কোন কিছুতে মনযােগ দেয়া যায়না। সব কিছু কেমন যেন অগোছালো লাগে। সব সময় এক ধরনের অশান্তি অনুভব হয়। মানসিক অশান্তি খুবই নিদারুণ ভাবে প্রতিফলিত হয়।

তাই আমাদেরকে এ বিষয়টি সব সময় মাথায় রেখে কাজ করলে তখন দেখা যাবে আমরা মানসিক দিকটি মাথায় রেখে কাজ করতে পারছি। তখন আরও দেখা যাবে আমরা মানসিক ভাবে প্রশান্তিমূলক একটি কাজ করছি যাতে আমাদের চাহিদাও পূরণ হচ্ছে। এ যেন একের মধ্যে অনেক।

কাজ করে মানসিক ভাবে শান্তি পাওয়া গেলে সেই কাজে দ্রুত উন্নতি করা যায়। তাই আমাদের উচিৎ এমন ভাবে কাজ করা অথবা এমন কাজ বেছে নেয়া যেই কাজে আমরা মানসিক ভাবে শান্তি পাবো।