কয়েকটি রেনডম ফুলের ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কয়েকটি রেনডম ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই যখনই সুন্দর কিছু দেখি ফটোগ্রাফি করে রেখে দেই। আর আজকে কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব।


কয়েকটি রেনডম ফুলের ফটোগ্রাফি:

IMG_20260419_185445.jpg
Device-OPPO-A15
Location


জবা ফুলের সৌন্দর্য যত দেখি ততই ভালো লাগে। এই ফুলগুলো যখন ফুটে থাকে তখন এই ফুলের সৌন্দর্যে চারপাশ একবারে ভরে ওঠে। দেখতে এতটাই ভালো লাগে যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমার বাসার পাশেই এই জবা ফুলের গাছটি রয়েছে। তাই যখনই আমি জবা ফুলের গাছটির পাশ দিয়ে হেটে যাই তখনই ফটোগ্রাফি করার চেষ্টা করি। এই ফুলগুলো বাস্তবে দেখতে সত্যিই অসাধারণ।


IMG_20260419_190025.jpg
Device-OPPO-A15
Location


অলকানন্দা ফুলের সৌন্দর্যের কথা নতুন করে কি আর বলব। তবে বৃষ্টি ভেজা ফুলের সৌন্দর্য অন্য রকমের হয়। এক বৃষ্টিভেজা সকালে অলকানন্দা ফুলের দেখা পেয়েছিলাম। তখন অনেকগুলো ফটোগ্রাফি করা হয়েছিল। হয়তো এর আগে আপনাদের মাঝে এই ফুলের ফটোগ্রাফি অনেকবার শেয়ার করা হয়েছে। তবে মাঝে মাঝে কিছু কিছু ফটোগ্রাফি বারবার শেয়ার করতে ভালো লাগে। কারণ নিজের করা ফটোগ্রাফি গুলো সবার মাঝে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে।


IMG_20260419_190041.jpg
Device-OPPO-A15
Location


এই ফুলের নাম আমার জানা নেই। তবে এই ফুলগুলো দেখতে খুবই চমৎকার। এই ফুলগুলো যখন থোকায় থোকায় ফুটে থাকে তখন দেখতে অসাধারণ লাগে। এটি একটি পার্কের ফুলের গাছ থেকে তোলা ছবি। এই ফুল গাছ যখন ফুলে ফুলে ভরে উঠে তখন দেখতে ভীষণ ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল এই ফুল। তাই ফটোগ্রাফি করে রেখেছিলাম।


IMG_20260419_185800.jpg
Device-OPPO-A15
Location


সরিষা ফুলের সৌন্দর্যের কথা নতুন করে নাইবা বললাম। সরিষা ফুলের সৌন্দর্য যত দেখি ততই ভালো লাগে। গ্রামীণ পরিবেশ আর সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য সবকিছুই আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে। বিশেষ করে শীতকালে সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য গ্রামীণ সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তোলে। কোন এক শীতের বিকেলে এই সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আশা করছি এই চমৎকার ফটোগ্রাফি গুলো সবার ভালো লেগেছে।


দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো সবার মাঝে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তাই আজকে সুযোগ পেয়ে আমার পছন্দের কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Congratulations, your post has been upvoted by @nixiee with a 26.706245939368394 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.