কয়েকটি ফুলের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। সুন্দর কোন ফুলের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আজকে শেয়ার করবো।


কয়েকটি ফুলের ফটোগ্রাফি:

IMG_20260201_160256.jpg
Device-OPPO-A15
Location


হলুদ রঙের ফুলগুলোর সৌন্দর্যই আলাদা হয়। হলুদ রঙের ডালিয়া ফুলগুলো দেখে এতটাই ভালো লেগেছিল যেন ফুলের সৌন্দর্যের মাঝে হারিয়ে গিয়েছিলাম। এই সৌন্দর্য বলে বোঝানোর মত নয়। শীতের সময় ডালিয়া ফুল বেশি দেখা যায়। শীতের সময় ফুলে ফুলে বাগান ভরে উঠে। আর দেখতে অনেক বেশি ভালো লাগে। এই ফুলের সৌন্দর্য দেখে ভীষণ ভালো লেগেছিল আমার।


IMG_20260201_160435.jpg
Device-OPPO-A15
Location


পিটুনিয়া ফুল দেখতে সত্যিই অনেক সুন্দর। আমাদের গ্রাম অঞ্চলে এরকম একটি ফুল আছে যেই ফুল আমাদের সবার কাছে মাইক ফুল নামে পরিচিত। এই ফুলটি দেখতে কিন্তু অসাধারণ। তবে এই ফুলের প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর। আর রানী গোলাপি রঙের এই সুন্দর ফুলটি দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছিল।


IMG_20260201_160320.jpg
Device-OPPO-A15
Location


গোলাপ যত দেখি ততই ভালো লাগে। তবে যখন গোলাপ ফুলের মাঝে নতুন নতুন কিছু দেখি তখন আরো বেশি ভালো লাগে। ফটোগ্রাফি করতেও ভালো লাগে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন এই গোলাপের ফটোগ্রাফি করেছিলাম তখন অনেকগুলোই ফটোগ্রাফি করা হয়েছিল। এর আগেও হলুদ গোলাপের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। যেহেতু সুন্দর একটি ফটোগ্রাফি রয়ে গিয়েছিল তাই শেয়ার করলাম।


IMG_20260201_160237.jpg
Device-OPPO-A15
Location


সাদা কালারের ডালিয়া ফুল দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল। আর একসাথে যখন অনেকগুলো ফুল ফোটে থাকে তখন বাগানের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। বাগানের এই অপরূপ সৌন্দর্য দেখে আমার এতটাই ভালো লেগেছিল যে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। সত্যি কথা বলতে এই ফুলগুলো বাগানের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। ডালিয়া ফুলের এই সুন্দর কালারটি অসাধারণ ছিল দেখতে।


IMG_20260201_160332.jpg
Device-OPPO-A15
Location


লাল রঙের এই ফুলের নাম আমার জানা নেই। তবে এই ফুলটি বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় ছিল। নার্সারিতে গেলে কিংবা ফুল বাগানে গেলে অনেক রকমের ফুলের সাথে পরিচিত হওয়া যায়। অনেক সময় ফুলগুলো আমাদের জানার মধ্যে থাকে আবার অনেক সময় ফুলগুলোর নাম আমাদের অজানা থেকে যায়। তবে নাম না জানা এই সুন্দর ফুলটি দেখতে ভালোই লাগছিল।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 22.722290640419963 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.