ভালোলাগার কয়েকটি ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ13 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে বিভিন্ন সময় ফটোগ্রাফি করার সুযোগ আসলেই ফটোগ্রাফি করি। তেমনি আজকে কিছু ভালো লাগার ফটোগ্রাফি শেয়ার করবো।


ভালোলাগার কয়েকটি ফটোগ্রাফি:

IMG_20260714_232428.jpg
Device-OPPO-A15
Location


ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই যখন কোথাও ঘুরতে যাই তখন অনেক কিছুই চোখের সামনে পড়ে এবং ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। সেই সুযোগটা কাজে লাগিয়ে কোন এক পড়ন্ত বিকেলে সুন্দর এই ফটোগ্রাফি করেছিলাম। সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য আমাদের সবারই অনেক ভালো লাগে। তাই এই সুন্দর মুহূর্তগুলো আরো বেশি স্মরণীয় করে রাখার জন্য ফটোগ্রাফি করে রেখেছিলাম।


IMG_20260714_232344.jpg
Device-OPPO-A15
Location


এরকম সুন্দর আবহাওয়া আর পড়ন্ত বিকেলের অপরূপ সৌন্দর্য সবকিছু মিলে যেন পরিবেশটা একেবারে অন্যরকমের সৃষ্টি হয়েছিল। গ্রামীণ পরিবেশ আমাদের সবারই অনেক ভালো লাগে। আর যদি এরকম প্রকৃতি হয় তাহলে ভালোলাগা আরও বেড়ে যায়। এত সুন্দর প্রকৃতি আর সুন্দর আবহাওয়া সবকিছু মিলিয়ে সময়টা যেন অনেক দারুন ভাবে কেটেছিল। এখনো সেই দিনটির কথা অনেক বেশি মনে পড়ে।


IMG_20260714_232555.jpg
Device-OPPO-A15
Location


কোনো সৌন্দর্য যখন আমাদের হৃদয়ে দাগ কেটে যায় তখন সেই সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো মনের কোণে রয়ে যায়। আর সুন্দর করে ফোনের গ্যালারিতে জমা হয়ে থাকে। সেখান থেকেই এই সুন্দর ফটোগ্রাফিটি আজকে বের করলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম। সত্যি কথা বলতে এরকম দৃশ্যগুলো সচরাচর শীতকালে বেশি দেখা যায়। অনেক বেশি ভালো লাগে এরকম সুন্দর দৃশ্যগুলো। চমৎকার এই আবহাওয়া সবকিছু মিলিয়ে দারুন ছিল।


IMG_20260714_232919.jpg
Device-OPPO-A15
Location


দারুন এই সময়টা আরো বেশি রঙিন হয়ে উঠেছিল যখন আমার প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম। আসলে এরকম প্রকৃতি দেখতে যেমন ভালো লাগে তেমনি সময় কাটাতে আরো বেশি ভালো লাগে। অপরূপ সৌন্দর্য আর গ্রামীন প্রকৃতি সবকিছু মিলিয়ে পুরো পরিবেশটা একেবারে অন্যরকমের ছিল। আমি তো এই দিনটির কথা সারা জীবন মনে রাখবো। ভীষণ ভালো লেগেছিল সময়টা।


IMG_20260714_232522.jpg
Device-OPPO-A15
Location


সব সময় নিজেদের ভালোলাগার ফটোগ্রাফি গুলো শেয়ার করি। আর এরকম দৃশ্যগুলো যখন চোখে ভেসে উঠে তখন আবারো সেই সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। মনে হয় আবার যদি সেই সুন্দর দিনগুলো ফেরত পেতাম তাহলে বড্ড বেশি ভালো হতো। তবে এই ফটোগ্রাফি গুলো এখনো অনেক বেশি ভালো লাগে আমার। মাঝে মাঝেই ফোনের গ্যালারিতে এই জমানো ফটোগ্রাফি গুলো দেখি আর ভীষণ ভালোলাগা অনুভব করি।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।