"কিছু ফলের ফটোগ্রাফি। " 🥭🍎

in আমার বাংলা ব্লগ28 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি কিছু ফলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।আশাকরি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

কিছু ফলের ফটোগ্রাফিঃ


50638.jpg

50426.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি কিছু ফলের ফটোগ্রাফি নিয়ে আমার পোস্টটিকে সাজিয়েছি।দেশীয় ফল খাওয়া সব সময়ের জন্য ই ভালো।ফ্রেস যেকোনো ফলে থাকে প্রচুর পরিমানে ভিটামিন।এই ভিটামিন আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে দেয়।তাই যে ঋতুতে যে ফল বাজারে পাওয়া যাবে আমাদের সেই ফল গুলো খাওয়া উচিত।

50645.jpg

আমাদের পরিবারে ছোট সদস্যরা এসব দেশীয় ফল খেতে চায় না।তারা পছন্দ করে খায় বিদেশী চকলেট,মিমি।কিন্তু আমাদের কে তাদের বোঝাতে হবে ফল খাওয়ার উপকারীতা কি।আর কেন এসব দেশীয় ফল খাওয়া জরুরী।আমার মনে হয় বাচ্চাদের কে ছোট বেলা থেকে এসব ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।আমরা বেশীর ভাগ মানুষ বিদেশী জিনিস গুলোর প্রতি আকৃষ্ট হয়ে পরি।আর তাই বাচ্চারা ও তেমনটাই পছন্দ করে।আর এ কারনে সিজন ভেদে ভিন্ন ভিন্ন ফল বাজারে দেখতে পেলে অবশ্যই অল্প অল্প করে বাসায় আনার আর সবাইকে নিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

50650.jpg

51771.jpg

আজ আমি বেশকিছু দেশীয় ফলের ফটোগ্রাফি শেয়ার করেছি।দেখুন,আমাদের দেশের ফল গুলো কতেটা সুন্দর দেখতে।আর খাওয়ার পর এর উপকারীতা শরীরের মধ্যে অনুভব করা যাবে।

50429.jpg

50431.jpg

50864.jpg

আমি আর আমার পরিবারের সকল সদস্য দেশীয়
ফল গুলো সব সময় খাওয়ার চেষ্টা করি।আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আজকে আমার পোস্ট যারা পড়বেন তারা সবাই চেষ্টা করবেন দেশীয় ফল খাওয়ার।

40260.jpg

38102.jpg

যেকোনো ফল খেতে আমার ভীষণ ভালো লাগে।আমি ফলের উপকারীতা জানি বলেই ফল খাওয়ার চেষ্টা করি।দেশীয় যেকোনো ফল খেতে খুবই সুস্বাদু হয়।আমার মতো আপনারা কে দেশীয় ফল খেতে পছন্দ করেন?কমেন্ট করে জানাতে পারেন।আশাকরি আমার আজকের ফলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।

50861.jpg

50873.jpg

আজ এখানেই শেষ করছি।আবার হাজির হয়ে যাব অন্য কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

55.gif

54445.jpg

54398.png