"কিছু ফটোগ্রাফি ও সুন্দর কিছু অনুভূতি "

in আমার বাংলা ব্লগ19 hours ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।আশাকরি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

কিছু ফটোগ্রাফি ও সুন্দর কিছু অনুভূতিঃ



56462.jpg

বন্ধুরা,আজ কিছু ফটোগ্রাফি নিয়ে আবার হাজির হয়ে গেলাম।আজকের ফটোগ্রাফি গুলো একটি হোটেলের ভেতরের দিকের।এই কিছুদিন আগে আমি আমার পরিবারের সবাই মিলে সাগরকন্যা কুয়াকাটা ঘুরতে গিয়েছিলাম।সেখানে গিয়ে আমরা একটি হোটেলে উঠেছিলাম।সেই হোটেলের সামনের দিকে একপাশে বাচ্চাদের জন্য কিছু রাইডস ছিল আর অন্য পাশে ছিল কিছু সুন্দর ফুলের গাছ ও পাতা বাহার গাছ।সেই সুন্দর দৃশ্য গুলোর ফটোগ্রাফি আমি করে নিয়েছিলাম।তাই আজ আপনাদের মাঝে শেয়ার করে নেবো।

56455.jpg

ঘুরতে গেলে সেখানে যদি সুন্দর প্রকৃতি থাকে তবে মুহূর্তগুলো আরও বেশি আনন্দময় হয়ে উঠে।সবুজ প্রকৃতি আমার খুবই ভালো লাগে।তাই ঘুরতে গেলে এমন সুন্দর প্রকৃতি চোখে এলে ফটোগ্রাফি করবো না,এমনটা কখনো হয়নি।

56457.jpg

এই হোটেলের সামনের দিকের সুন্দর প্রকৃতি দেখে আমার খুবই ভালো লেগেছিল।এখানে নানা রকমের ফুলের গাছ ছিল।বেশিরভাগ গাছেই ফুল ফুটে ছিল।

56447.jpg

56449.jpg

গাছ ও ফুলের সৌন্দর্যে আমি মুগ্ধ।সুন্দর পরিপাটি করে গাছ গুলো লাগানো হয়েছে।এবার কুয়াকাটা বেড়াতে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছিল।এর আগেও একবার আমি কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলাম,তখন খুব একটা ভালো লাগেনি।কারন তখন তেমন হোটেল ছিল না এখানে।এবার গিয়ে দেখি অনেক উন্নত হয়েছে জায়গাটা তে তা চোখে পরলো।

56450.jpg

56459.jpg

এখানে এখন দেশ-বিদেশের অনেক পর্যটকই বেড়াতে আসেন।তাই দোকানপাট ও খাবারের হোটেল গুলো ও খুব ভালো দেখলাম।যারা সমুদ্র সৈকত ঘুরতে পছন্দ করেন,তারা একবার এখানে এসে ঘুরে যাবেন।আশাকরি ভালো লাগবে।

56458.jpg

56464.jpg

এবার কুয়াকাটা সমুদ্র সৈকতে একদিন থাকা হলেও সাতদিনের আনন্দ পেয়েছি একদিনেই।সবাই মিলে অনেক এনজয় করেছিলাম।সুন্দর মুহূর্তগুলো মনে দাগ কেটে আছে।

56452.jpg

কিছু ফটোগ্রাফি ও সুন্দর কিছু অনুভূতি আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।আজ আর নয়।আবার হাজির হয়ে যাব অন্য কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

58442.jpg

59115.png