আবেগের কবিতা || জীবনের মানে কি ?
হ্যালো বন্ধুরা,
জীবন মানেই কি পূর্ণতা খোঁজা,
নাকি শূন্যতা মেনেও পূর্ণ হওয়া?
জীবন মানেই কি সুখী হওয়া,
নাকি দুঃখকে বুকে মানিয়ে নেওয়া?
জীবন মানেই কি অর্থের বিশালতা,
নাকি নিঃস্বের ঘরেও সন্তুষ্ট থাকা?
জীবন মানেই কি হৃদয়ের তৃপ্ততা,
নাকি যন্ত্রণার সীমানায় বিবর্ণ রেখা?
জীবন মানেই কি আলোকিত হওয়া,
নাকি আঁধারেই কোনো প্রদীপ ছোঁয়া?
জীবন মানেই কি মুক্ত ডানা,
নাকি নীতি-রীতির সীমানায় ভাসা?
জীবন মানেই শুধু বেঁচে থাকা নয়,
জীবন মানেই শুধু নিজের জন্য নয়;
জীবন মানেই তো সম্পর্কের বন্ধন,
জীবন মানেই তো ত্যাগের আয়োজন।
Image taken from Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।



| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR





The way you weave the idea that love’s rhythm can transform life feels like a poetic heartbeat—do you find certain natural scenes more inspiring for this rhythm? 🌿✍️💫