আবেগের কবিতা || আমি হাজার স্বপ্নে খুঁজি তাকে || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে সময়ের সাথে কিছুটা গরমিলে আটকে আছি। আসলে একটু ব্যস্ত সময় পার করছি। যার কারনে সময়ের গতির সাথে জীবনের গতির সমতা ধরে রাখতে পারছি না। এটাই বাস্তবতা, মাঝে মাঝে জীবনের ব্যস্ততাগুলো আমাদের খুব বেশী অস্থির করে তোলে, স্বাভাবিক কাজগুলোও যথাযথভাবে করতে পারি না। কিন্তু তবুও জীবনের আয়োজনগুলোকে সুবিন্যস্ত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হয় আমাদের।

কারো কথায় যেমন হৃদয়ের চঞ্চলতা বেড়ে যায় ঠিক তেমনি মাঝে মাঝে কারো কারো কথায় হৃদয় অন্ধকারে ঢেকে যায়। আসলে আমাদের মুখের সুন্দর ব্যবহারে যেমন কারো সাথে বন্ধুত্ব হয়ে যায় ঠিক তেমনি ভিন্ন রকম ব্যবহারে আবার বন্ধুত্বও নষ্ট হয়ে যায়। ঐ যে বলে না বনের আগুনে মন পুড়ে না বরং কথার আগুনে হৃদয় পুড়ে ছাই হয়ে যায়। আমি তো এখনো হৃদয়ের খোঁজই পেলাম না, শুধু শুধু কবিতা লিখে কবির ভাব ধরে আছি হি হি হি হৃদয় পুড়ে কিভাবে যে ছাই হয় সেটাই বুঝতে পারলাম না হা হা হা। ভালোবাসার আগুনে নাকি হৃদয়ের প্রেম আরো বেশী খাঁটি হয়, আমিতো এখনো প্রেমিকই হতে পারলাম না হি হি হি। চলুন ভালোবাসার যন্ত্রণায় মুড়ানো একটা কবিতা পড়ি-

sea-7697492_1280.jpg

আমি হাজার স্বপ্নে খুঁজি তাকে
খুঁজি মুগ্ধতার সেই রূপ,
গভীর অন্ধকারের দূরীভূত আলোতে
খুঁজি আলোকিত সেই মুখ।

আমি হাজার রাত্রি অপেক্ষায় থাকি
শুনিতে সেই প্রিয়তমার সুর,
আমি হাজার মাইল পাড়ি দিতে রাজি
পাইতে সেই আলিঙ্গনের সুখ।

আমি হাজার প্রহর প্রতীক্ষায় থাকি
দেখিতে সেই মায়া জাগানো কায়া,
আমি হাজার যন্ত্রণার মাঝেও খুঁজি
প্রশান্তির সেই শীলত ছায়া।

আমি হাজার কল্পনার ছন্দে সাজাই
মুগ্ধতায় জড়ানো সেই কবিতা,
আমি হাজার ব্যকুলতার গল্পে রাঙাই
স্পন্দন ছড়ানো সেই ভালোবাসা।

আমি হাজার তিথি বিনিদ্র থাকি
ভুলিতে অভিমানের যত কথা,
আমি হাজার স্বপ্নে আগলে রাখি
তোমাকে হারানোর যত ব্যথা।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

হৃদয়ের খোঁজ না পেয়েও মনের অনুভূতি দিয়ে সুন্দর কবিতা লিখেছেন।প্রেমিক না হয়ে ও এতো সুন্দর অনুভূতির কবিতা লিখেছেন যা দারুন লেগেছে আবৃত্তি করে।অনুভূতি প্রখর হলে সুন্দর সুন্দর কবিতা লেখা যায়। যা আপনি প্রতিনিয়ত লিখে প্রমান দিচ্ছেন।এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

হা হা হা, মনের আবেগ-অনুভূতি আছে বলেই তো এখনো চঞ্চল আছি। অনেক ধন্যবাদ আপু

 last year 

আপনার আবেগের কবিতায় সত্যিই আবেগ পরিপূর্ণ। আপনার কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগলো।

 last year 

অনেক ধন্যবাদ ভাই মন্তব্য করে উৎসাহ যোগানোর জন্য।

 last year 

আমিতো এখনো প্রেমিকই হতে পারলাম না হি হি হি।

ভাই আপনি তো খাঁটি প্রেমিক। তাইতো এতো সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন হা হা হা। যাইহোক দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 66930.51
ETH 2053.30
USDT 1.00
SBD 0.51