স্ব-রচিত- কবিতা- ভালোবাসা

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আপনাদের সবার মাঝে আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।

আজও আমি আপনাদের জন্য একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আসলে এই কমিউনিটিতে এসে আপনাদের সবাইকে দেখে আমারও কবিতা লেখার উৎসাহ। আর সেই উৎসাহ থেকেই আমিও নিজের মনের আবেগ আর অনুভূতি থেকে ছন্দে ছন্দে কবিতা লেখার চেষ্টা করি। আর আপনাদের মাঝে একটি করে কবিতা শেয়ার করার জন্য হাজির হই।

ভালোবাসা শব্দটি কারও কাছে কঠিন, আবার কারও কাছে সহজ। তবে এ কথা সত্য যে যুগে যুগে ভালোবাসা দিয়েই মানুষ অনেক কিছু জয় করতে পেরেছে। আর এই ভালোবাসার জন্য অনেকে জীবন কে দিয়েছে বিসর্জন। আবার কেউ কেউ ভালোবাসায় খুঁজে পেয়েছে সুখ আর শান্তি। তবে এ কথাও সত্য যে ভালোবাসর কোন শেষ বা সীমান নেই। যাই হোক আজ চেষ্টা করলাম ভালোবাসা নিয়েই আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

image.png

স্ব-রচিত কবিতা
ভালোবাসা

লেখা- মাহফুজা নীলা

ভালোবাসা হয় যে ভালো,
যদি খাঁটি হয়,
সত্যিকারের ভালোবাসা,
চিরদিনই রয় ।।

ভালোবাসার নেইকো শেষ,
নেইকো প্রতিদান,
ভালোবাসার জন্য আবার,
জীবন করে দান।।

ভালোবেসে শিরি ফরহাদ,
গড়ছে ইতিহাস,
ভালোবাসার জন্য আবার,
গড়েছে প্রাসাদ।।

ভালোবাসার নেইকো শেষ,
নেইকো সীমানা,
ভালোবেসে গড়ছে,
আবার নতুন ঠিকানা।।

ভালোবাসায় আছে সুখ,
আছে শান্তনা,
তাই তো বলি,
ভালোবাসতে ভুলটি করও না ।।

পরিশেষে আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️