প্রকৃতি নিয়ে কবিতা - স্নিগ্ধ হই তোমাতে
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, প্রকৃতি।

Image by Kanenori from Pixabay
স্নিগ্ধ হই তোমাতে
স্নিগ্ধ হই তোমাতে,
হে প্রকৃতি।
তোমার মুক্ত, বিশুদ্ধ বাতাস,
আমাকে ছুঁয়ে যায়।
একদম গভীরে।
আরও গহীনে।
বিশুদ্ধ করে মন।
চঞ্চল করে প্রাণ।
আমি উন্মাদ হত তোমাতে,
বিশাল সমুদ্র তীরে,
কলকলিয়ে আসা ঢেউয়ের তালে,
মৃদুস্বরে আশা ঢেউয়ের শব্দে।
সব ক্লান্তি হয়ে যায় দূর।
আমি স্নিগ্ধ হই তোমাতে,
উঁচু ওই পাহাড়ের চূড়ায়।
যেখান থেকে মেঘ দেখা যায়।
যেখান থেকে আকাশ ছোঁয়া যায়।
যেখান থেকে পৃথিবীকে অন্যরকম মনেহয়।
আমি স্নিগ্ধ হই তোমাতে,
অসীম বালুচরে,
লাল বালুর মরুভূমিতে।
যার কোন সীমা নেই।
তীব্র রোদে আর লু হাওয়া,
শরীরকে ক্লান্ত করা দুপুরে।

স্নিগ্ধ হই তোমাতে,
হে প্রকৃতি।
তোমার মুক্ত, বিশুদ্ধ বাতাস,
আমাকে ছুঁয়ে যায়।
একদম গভীরে।
আরও গহীনে।
বিশুদ্ধ করে মন।
চঞ্চল করে প্রাণ।
আমি উন্মাদ হত তোমাতে,
বিশাল সমুদ্র তীরে,
কলকলিয়ে আসা ঢেউয়ের তালে,
মৃদুস্বরে আশা ঢেউয়ের শব্দে।
সব ক্লান্তি হয়ে যায় দূর।
আমি স্নিগ্ধ হই তোমাতে,
উঁচু ওই পাহাড়ের চূড়ায়।
যেখান থেকে মেঘ দেখা যায়।
যেখান থেকে আকাশ ছোঁয়া যায়।
যেখান থেকে পৃথিবীকে অন্যরকম মনেহয়।
আমি স্নিগ্ধ হই তোমাতে,
অসীম বালুচরে,
লাল বালুর মরুভূমিতে।
যার কোন সীমা নেই।
তীব্র রোদে আর লু হাওয়া,
শরীরকে ক্লান্ত করা দুপুরে।
প্রকৃতির অসীম উপকরণ রয়েছে সারা পৃথিবীতে। আমাদের চারপাশে। আমরা তা দেখি। মুগ্ধ হই। স্নিগ্ধ হই।