স্বরচিত কবিতা - পুরনো আর্তনাদ

in আমার বাংলা ব্লগ • 2 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। যার নাম হচ্ছে, পুরনো আর্তনাদ।


12322747-fisherman-4175917_1280.jpg

Photo Source

পুরনো আর্তনাদ

শুনেছি কত পরিবর্তন এসেছে!
কত নতুন নতুন নিয়ম।
এখন আর আঁটকাবেনা আমায় কেউ,
এসেছে দেশে নতুন এক ঢেউ।

কিন্তু হায়, বাস্তবতায় এ যে ভিন্ন।
পরিবর্তনের নেই কোন চিহ্ন।
সবই আছে আগের মতই।
কোথাও কোথাও আরও আগ্রাসী!

অথচ এই পরিবর্তন কেনা হয়েছে,
রক্ত দিয়ে। তাজা রক্ত।
রক্তের কি তবে দাম নেই?
পরিবর্তন আদৌ আসবেই?
মনে তো হয়না।

আমরা পরিবর্তনের আশায় কতশত ত্যাগ করি। কত কম্প্রোমাইজ করি। কত কিছু হারাই৷ কিন্তু দিনশেষে আমরা পরিবর্তন দেখি না। যা পাই, তা আদতে পরিবর্তন না। পরিবর্তনের নামে আমরা পাই পুরনো জিনিসই, ভিন্ন মোড়কে।