আকাশ নিয়ে কবিতা

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, আকাশ।


IMG_20260703_175755_334.jpg

DeviceTECNO Spark 6
LocationSENA Shopping Complex, Savar

প্রশান্ত ও ক্ষুব্ধ আকাশ

নীল আস্তরণের নিচে ভেসে বেড়ানো মেঘ।
সাদা সাদা, তুলোর মতো।
শুভ্র, কোমল, মোহনীয়।
মনেহয় যেন শান্তির প্রতীক,
উড়ে বেড়াচ্ছে স্বাধীন ভাবে।

যখন সূর্য ডোবে ওই পশ্চিম দিকে,
রক্তিম আভায় ভেসে যায় সব;
গোধূলি আলোয় পরিচিত ধরাও
তখন খুব নতুন লাগে।
বুকের কোথায় একটা মৃদু টান খায়।

সেই আকাশই কখনও বিক্ষুব্ধ হয়,
নীল রঙ ছাপিয়ে আসে কালোয়।
সাদা মেঘেরা বদলে যায় কালোয়,
বাদলা দিন আসে কিসের বদলা নিতে?
ও আকাশ, তুমি তখন হও নিষ্ঠুর।
অবশ্য, কখনও কখনও রোমান্টিক।

আবার ফিরে আসে নতুন রূপে,
ভিন্ন সময়ে, ভিন্ন জগতে।
কখনও দেখা যায় রঙ্ধুন।
সাতটি রঙে রঙিন আকাশ।
ক্ষণিকের তরে এই পরিবর্তন,
চলছে হাজার কোটি বছর ধরে।
আর কতকাল এমন আকাশ হয়ে থাকবে?
বলো একবার বলো।

আজ কবিতার কোন উপসংহার লিখতে মন চায় না। তাই লিখলাম না।