নদী নিয়ে একগুচ্ছ কবিতা।

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে নদী।


thuyhabich-view-2843338_1280.jpg

Image by ThuyHaBich from Pixabay

ছুটে চলে আপন মহিমায়

নদী ছুটে চলে আপন মহিমায়,
গ্রামের পর গ্রাম পাড়ি দিয়ে,
শত হাজার জনপদ পেরিয়ে,
ছুটে যায় নদী আপন গন্তব্যে।

বয়ে নিয়ে যায় হাজারো স্মৃতি,
নিজের মধ্যে রাখে কতশত রীতি।
ছুটে চলা নদী কার সাধ্য থামায়?
নদী, ছুটে চলে আপন মহিমায়।

কৃষকের হাসি-কান্না

নদী কেবল নদী নয়,
নদী কৃষকের বন্ধু।
ফসলের মাঠে পানি দেয়,
কৃষকের মুখে হাসি ফুটায়।

কিন্তু নদী হয়ে যায় রুক্ষ,
তীব্র স্রোতে ভাসিয়ে দেয় সব।
বন্ধু বনে যায় শত্রু তখন,
কৃষকের হয় কান্না।

বাংলাদেশ ও নদী

ছাপান্ন হাজার বর্গমাইলে,
তের শত নদী।
নদীমাতৃক বাংলাদেশ,
তুমি আসো যদি।
দেখতে পাবে অপরূপ,
নদীর সৌন্দর্য।

আঁকাবাঁকা সৌন্দর্য

নদীর যত সুন্দর আছে,
সবচেয়ে সুন্দর বাঁক।
থেকে থেকে নদী থেকে,
দেয় ডাহুক হাঁক।

বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নদীর সৌন্দর্য যেমন আমরা উপভোগ করি, তেমনি নদীর কাছ থেকে আমরা নানারকম সাহায্যও পেয়ে থাকি।