কবিতা - ভয় ও অকুতোভয়

in আমার বাংলা ব্লগ • 3 days ago

আসসালামুয়ালাইকুম, প্রিয় আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, ভয়।


geralt-fear-617132_1280.jpg

Image by Gerd Altmann from Pixabay

ভয়

আমাকে দেখাও কিসের ভয়?
আমিতো আর ভয় পাই না।
এমন না যে আমি অকুতোভয়!
বরং আমার হরোসনার আর কিছু নেই।

যা হারানোর ভয় ছিল আমার,
যাকে হারানোর ভয়ে ছিলাম আমি,
সবই আমি হারিয়েছি আগে।
এত ভয় পেয়েছি যে আর ভয় লাগেনা।

আমি ভয়কে করছি জয়,
বলতে পারো আমায় অকুতোভয়।
আমার আর ধ্বংশ নেই,
আমি সাহস, আমিই সময়।

মূলত যারা সর্বস্ব হারিয়েছে তাদের কোন ভয় নেই। কারন তাদের আর হারানোর কিছু নেই। তারা হয়ে ওঠে অকুতোভয়। তাদের আর তখন কোন ভাবেই দমনো যায় না। তারা হয়ে ওঠে অদম্য।