কবিতা - সময়

in আমার বাংলা ব্লগ19 days ago

আসসালামুয়‌ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবা‌সি, কেমন আছেন আপনারা? আশাক‌রি সক‌লেই ভা‌লো আছেন। আজ আপনা‌দের সা‌থে এক‌টি ক‌বিতা শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হ‌চ্ছে, সময়।


piro4d-alarm-clock-2175382_1280.jpg

Image by Roland 4D Pippes from Pixabay

সময়

সময়, সে‌তো বড় নির্মম,
সু‌খের সময় বে‌শি‌দিন থা‌কে না।
দুঃসময় সহ‌জে যায় না।
সময়, চাইলেও তাকে বেধে রাখা যায় না।

সময় তো চ‌লে সম‌য়ের নিয়‌মে,
আমরা কেবল ধ‌রে রাখ‌তে চাই।
তা কি আর সম্ভব?
শে‌ষে কেবল কপাল হাতড়াই।

সময় বড় অদ্ভুত বিষয়,
কেবল বাড়ায় স্মৃ‌তি।
সময় আস‌বে, সময় য‌া‌বে,
এই তো সম‌য়ের নী‌তি।

সময় খুবই অদ্ভুত। আমর‌া চাইলেও যেমন ভা‌লো সময়‌কে আট‌কে রাখ‌তে পা‌রিনা। তেমনই চাইলেও দুঃসময়‌কে তাড়া‌তে পা‌রিনা। সময় তার নিয়মেই চ‌লে। জগ‌তের কোন ক্ষমতাধর লোকই সময়‌কে আটকা‌তে পা‌রে‌নি। কেউ পার‌বেওনা।