ভালোবাসা নিয়ে একগুচ্ছ কবিতা।

in আমার বাংলা ব্লগ18 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, ভালোবাসা।


kei_therapeutic_art-couple-7259663_1280.jpg

Image by Gizelle Kei from Pixabay

ভালোবাসা ও বিসর্জন

ভালোবাসা, সে তো বিসর্জনের এক নাম।
ভালোবাসা, সেতো এক বুক রক্তের দাম।
ভালোবাসা, সেতো রাজকীয় বার্তার খাম।
ভালোবাসা, সেতো বিসর্জনেরই অন্য নাম।

প্রজাপতি ও ভালোবাসা

প্রজাতির ডানার মতো,
ভালোবাসা হয়
দুটি যদি একসাথে না উড়ে,
ভালোবাসা হবে ক্ষয়।

ভালোবাসা হতে হয়,
প্রজাতির ডানার মতো,
একসাথে ঝাপটাবে,
তবেই ভালোবাসা হবে অম্লান।

পরিনতি

ভালোবাসার পরিনতি সবসময় মধুর হয় না।
কখনো বিচ্ছেদ এসে ছুঁয়ে যায় সব কিছু।
অগোছালো হয় প্রেমিক কিংবা প্রেমিকার মন।
তবে, এতেই সম্ভবত প্রকৃত মর্মার্থ নিহিত।
প্রিয় মানুষ থাকুক সুখে,
আমার না হয়, অন্য কারো বুকে।

মানুষ মাত্রই আমাদের মনে আছে ভালোবাসা। আমাদের এই ভালোবাসার আশায়ই আমরা বেছে থাকি। জীবন পার করি। ভালোবাসা খুবই মধুর। কিন্তু সবসময় তা হয় না। আবার, যদি নিজেরা মিলেমিশে না চলতে পারে, তবে ভালোবাসা টেকানো যায়না।