কবিতা - ফাঁকিবাজ
আসসালামু ওয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। কবিতাটির মূল বিষয়বস্তু হচ্ছে, ফাঁকিবাজ।

ফাঁকিবাজির কাজই হচ্ছে,
ফাঁকিবাজি করা,
নিজের দোষ ঢাকার জন্য,
পরের দোষ ধরা।
সারাদিন বসে বসে,
ঘোড়ার ঘাস কাটে।
দিন শেষে ফেরার সময়,
ক্লান্ত ভাবে হাটে।
এভাবেই ভাবে সে,
কেটে যাবে জীবন।
আলসেমিকে আঁকড়ে ধরা,
এটাই তার পণ।
একদিন সে ধরা খাবে,
নিজের কাছেই নিজে।
পাবেনা কোন কূলকিনারা,
কান্নায় যাবে সব ভিজে।
অলস লোক মাত্রই ফাঁকিবাজ। তাদের কাজই হলো সবসময় ফাঁকিবাজি করা। নিজদের দোষ ঢাকার জন্য তারা অন্য মানুষের দোষ খোঁজার তালে থাকে। কিন্তু সে জানে না সে আসলে নিজেকেই ফাঁকি দিচ্ছে। সে এভাবে কখনই উন্নতি করতে পারবেনা।