কবিতা - শৈশব
আসসালামু ওয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। কবিতাটির মূল বিষয়বস্তু হচ্ছে, শৈশব।

হামাগুড়ি হামাগুড়ি,
এদিক সেদিক ছোটাছুটি।
আবোলতাবোল বোল,
দাদুর কোলের দোল।
অযথাই কান্না, অযথাই হাঁসি।
সামান্য সর্দিতেই, জেড়ে কাঁশি।
শৈশব সুন্দর,
ছোট ছোট দাঁত।
চিৎকার ছোটাছুটি,
বাড়ি হয় মাত।
ঘুমাবো, ঘুমাবোনা,
তার মর্জিই সব।
শৈশবে সবকিছুই সম্ভব।
শৈশব মানেই এক অন্যরকম জীবন। জীবনের প্রারম্ভের এই সময়টা সব শিশুই উল্লাসে কাটায়, কাটাতে চায়। পিতামাতাও চায় যতটুকু আনন্দ দেয়া সম্ভব, ততটুকু দিতে।