কবিতা - পাখি

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, পাখি।


beto_mdp-bird-8057638_1280.jpg

Image by Beto from Pixabay

পাখি

পাখি উড়ে যায় মুক্ত আকাশে,
ডানা মেলে চলমান বাতাসে,
পাখি স্বাধীন ভাবে উড়ে,
পাখি স্বাধীন ভাবে ঘুরে।

কখনও খাবারের খোঁজে,
কখনও খড়কুটোর খোঁজে,
কখনও কেবলই ওড়ার জন্য,
কখনও মিষ্টি সুরে গানের জন্য।

পাখি আনে সুখ,
পাখি গায় সুখ।
পাখি ওড়ে সুখ,
পাখি ঘুরে সুখ।

পাখি এক স্বাধীনতার প্রতীক। আকাশে স্বাধীন ভাবে ডানা মেলে ওড়া পাখি, গাছের ডালে বসে আপন মনে গান গায়। সব কিছুতেই এক ধরণের শান্তি শান্তি।