স্বরচিত কবিতা - কবিতা।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, কবিতা।

পৃথিবী আমার বোধগম্য নয়,
এই শ্বাপদসংকুল ধরা,
আমার জন্য নয়।
আমি খাপ খেতে পারিনা।
এজন্য আমি বেছে নিয়েছি কবিত।
আমি বাঁচি কবিতার মাঝে,
সাজানো শব্দের মধ্যে।
টাকার কুমির গ্রাস করে,
গরীব পুটিমাছতুল্য দীনহীনদের,
যে সারাজীবন ক্ষুধা নিবারণের সামর্থ্য রাখে,
সে কেড়ে নেয় অভুক্তের খাবার।
আমি কোথায় দিবো বিচার?
কোথায় হবে এর দরবার?
আমি চারদিকে শুনি হাহাকার,
নিশব্দ গাছের আর্তনাদ,
পাখি এবং মাছের রোদন।
আমি দেখি ফসলের মাঠে
কৃষকের হামাগুড়ি আর কান্না।
তাইতো আমি বেছে নিয়েছি কবিতা,
আমি সাজানো শব্দের মধ্যে ভালো আছি।
সারা পৃথিবীতেই চলছে এক ভিন্ন রকমের খেলা। যা আমার বুঝে আসেনা। যার আছে, সে আরও চায়। যার নেই, সে সব হারায়। এভাবে যেন সব চলছে। তাই আমি হতাশ হয়ে কবিতার মধ্যে আশ্রয় নিয়েছি।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟