কবিতা - আমি নদী

in আমার বাংলা ব্লগ12 hours ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, নদী।


tama66-river-4336788_1280.jpg

Image by Peter H from Pixabay

আমি নদী

আমি নদী, বয়ে চলি এঁকেবেঁকে।
গ্রাম থেকে গ্রাম ফেরিয়ে।
ঘন জঙ্গল, খোলা মাঠ
আর বিশাল শহর মাড়িয়ে।

আমি নদী, আমি কালের স্বাক্ষী।
আমি দেখেছি কত উত্থান,
আমি দেখেছি কত পতন,
আমি দেখেছি হতে সাম্রাজ্য খানখান।৷

আজ তোমরা বল আমি বুড়ো!
আমি চির নওজোয়ান।
আমাকে রাখলে গতিশীল,
আমি তোমাকে দিবো প্রাণ।

নদী আমাদের, তথা সারা পৃথিবীর এক অন্যতম প্রধান চালিকাশক্তি। নদীর তীরেই গড়ে ওঠে সভ্যতা। নদী এঁকেবেঁকে ছুটে যায় গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে। আমাদের উচিৎ নদী বাচিয়ে রাখা। তাহলে নদীও আমাদের বাচিয়ে রাখবে।