স্বরচিত কবিতা - শ্রাবণের শেষ বৃষ্টি।

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, শ্রাবণের শেষ বৃষ্টি।


seimori-studio-sea-5213746_1280.jpg

Image by SEIMORI from Pixabay

শ্রাবণের শেষ বৃষ্টি

শ্রাবণ এলো বৃষ্টি নিয়ে,
আজ শ্রাবণের শেষ।
আকাশ জুড়ে কালো মেঘ,
আজ বৃষ্টি হবে বেশ।

শ্রাবণ আসে, জরায় বৃষ্টি,
শ্রাবণের আকাশ কালো,
ভিন্ন সম্মোহোনের এই মাস,
আমার সবচেয়ে লাগে ভালো।

শ্রাবণের ঝড় বেজায় শীতল,
এই আসে তো এই আসেনা।
কাল বৈশাখী ঝড়ের মত,
শ্রাবণ পিষে মারে না।

আজ শ্রাবণের শেষ দিন,
জড়ছে টাপুরটুপুর বৃষ্টি,
আমিও তাই চেয়ে দেখি,
আজ শ্রাবণের শেষ বৃষ্টি।

একজন প্রকৃতি প্রেমি হিসাবে আমি বাংলার সবগুলো মাসই উপভোগ করি। প্রতিটি মাসেরই আলাদা আলাদা সৌন্দর্য আছে। শ্রাবণেরও তেমনই রয়েছে ভিন্ন এক পরিচয়। সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।