স্বরচিত কবিতা: "একটি লম্বা ষড়ঋতু"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
একটি লম্বা ষড়ঋতু--
যেখানে ভোরের পাখিরা গান শোনায়,
কবিতারা খেলা করে
শিশিরেরা মুক্তা ঝরায়,
বসন্তরা খোলা হাওয়ায় উন্মত্ত হয়।
আর সেই আমি---
পুরোনো দিনের স্বপ্নকে আগলে,
পুরোনো মানুষটির স্মৃতি নিয়ে
আজো পথ চলার স্বপ্নে গা ভাসায়,
যেখানে জোয়ার-ভাটা থাকে না
থাকে শুধু রহস্যের এক বেড়াজাল।
এক বুক আশার দীর্ঘশ্বাস
প্রতীক্ষারা সুরের ঘন্টা বাজায়,
নদীরা সুরক্ষা দেয় শত্রুদের থেকে
প্রাচীর ভেদ করে ঝর্না নামে।
শরতের কোলাহলে সেই আমি
আবারো জেগে উঠি,
অগ্নিকুণ্ডের জোরালো ধোঁয়া থেকে
যেখানে মুক্তিরা ছন্দ আঁকে,
আপন মনে একান্তই আপন মনে।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,কল্পনা,বাস্তব জীবনের অভিজ্ঞতা, আবার অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।কবিতা লেখার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম, সময় বা স্থানের প্রয়োজন হয় না,যেকোনো সময় যেকোনো জায়গায় এটি মনে জন্ম নিতে পারে।তাই আজ আমি একটি কবিতা লেখার চেষ্টা করলাম আমার অনুভূতি নিয়ে।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
স্বরচিত কবিতা: "একটি লম্বা ষড়ঋতু"
যেখানে ভোরের পাখিরা গান শোনায়,
কবিতারা খেলা করে
শিশিরেরা মুক্তা ঝরায়,
বসন্তরা খোলা হাওয়ায় উন্মত্ত হয়।
আর সেই আমি---
পুরোনো দিনের স্বপ্নকে আগলে,
পুরোনো মানুষটির স্মৃতি নিয়ে
আজো পথ চলার স্বপ্নে গা ভাসায়,
যেখানে জোয়ার-ভাটা থাকে না
থাকে শুধু রহস্যের এক বেড়াজাল।
এক বুক আশার দীর্ঘশ্বাস
প্রতীক্ষারা সুরের ঘন্টা বাজায়,
নদীরা সুরক্ষা দেয় শত্রুদের থেকে
প্রাচীর ভেদ করে ঝর্না নামে।
শরতের কোলাহলে সেই আমি
আবারো জেগে উঠি,
অগ্নিকুণ্ডের জোরালো ধোঁয়া থেকে
যেখানে মুক্তিরা ছন্দ আঁকে,
আপন মনে একান্তই আপন মনে।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | স্বরচিত কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।


