স্বরচিত কবিতা: "জাগ্রত দিনের সকাল"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
শহরের বুকে রাতেরা নামে
যান্ত্রিক আলোয় তা ফিকে হয়ে যায়,
অশরীরীরা আন্দোলন করে
তাদের একটু শান্তি চাই---
নিবিড় কালো নীরবতার মাঝে।
মধ্যরাতে জন্তুরা কেঁদে ওঠে
হারানো সঙ্গীর পথ চেয়ে,
ঝিঁঝিপোকারা গম্ভীরতায় ফেঁটে পড়ে
আর জোনাকিরা পথ খোঁজে আঁধারের।
দুরন্ত এক অন্তিম হাওয়ার নিঃশ্বাসে
স্বপ্ন তো আমরা কতই দেখি?
কিন্তু শহরের বুক চিরে
রাতেরা তার গুরুত্ব হারায়,
প্রতিটা রাত যেন সেখানে এক
জাগ্রত দিনের সকাল।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,কল্পনা,বাস্তব জীবনের অভিজ্ঞতা, আবার অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।কবিতা লেখার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম, সময় বা স্থানের প্রয়োজন হয় না,যেকোনো সময় যেকোনো জায়গায় এটি মনে জন্ম নিতে পারে।তাই আজ আমি একটি কবিতা লেখার চেষ্টা করলাম আমার অনুভূতি নিয়ে।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
স্বরচিত কবিতা: "জাগ্রত দিনের সকাল"
যান্ত্রিক আলোয় তা ফিকে হয়ে যায়,
অশরীরীরা আন্দোলন করে
তাদের একটু শান্তি চাই---
নিবিড় কালো নীরবতার মাঝে।
মধ্যরাতে জন্তুরা কেঁদে ওঠে
হারানো সঙ্গীর পথ চেয়ে,
ঝিঁঝিপোকারা গম্ভীরতায় ফেঁটে পড়ে
আর জোনাকিরা পথ খোঁজে আঁধারের।
দুরন্ত এক অন্তিম হাওয়ার নিঃশ্বাসে
স্বপ্ন তো আমরা কতই দেখি?
কিন্তু শহরের বুক চিরে
রাতেরা তার গুরুত্ব হারায়,
প্রতিটা রাত যেন সেখানে এক
জাগ্রত দিনের সকাল।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | স্বরচিত কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।


