কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"সহজ মানুষ "
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ জোড় করেই আমি আজ এখানে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার নিজের তেমন কোন দক্ষতা নেই। নেই কোন অভিজ্ঞতাও। কেন জানি আপনাদের কাজ দেখে নিজের লোভ কে আর ধরে রাখতে পারিনি। তাই চেষ্টা করছি আপনাদের সাথে তাল মিলিয়ে একসাথে পথ চলার। জানিনা কেমন করে বা কতদিন আপনাদের সাথে এক সাথে পথ চলতে পারবো। আর সব চেষ্টা কে একত্রিত করে আজ জীবনে প্রথম বারের মত একটি কবিতা লেখার চেষ্টা করলাম। অবশ্য কদিন যাবৎ চেষ্টা করে যাচিছলাম। আর আজ সেই লেখা হতেই কাকের ঠেক আর বকের ঠেক লেখে ফেললাম। আপনাদের ভালো লাগলে আমার স্বার্থকতা।

আমাদের চারপাশে আমরা কিছু মানুষ দেখতে পাই। যারা কিনা অনেক সহজ সরল জীবন যাপন করে। অন্যের দুঃখ দেখলে তারা যেন অস্থির হয়ে যায়। কখনও কারও কোন উপকার করতে পিছ পা হয় না। এমন কি কোন কাজের জন্য কারও মুখের উপর নাও করতে পারে না। এরকম মানুষগুলো কোন ভাবেই নিজের ভালো বুঝতে পারে না। এরা মনে করে অন্যের উপকার করলেই নিজের প্রশান্তি। কিন্তু তাতে কি এরাই কিন্তু সমাজে সব চেয়ে বেশী অবহেলিত । অন্যের ভালো দেখতে দেখতে নিজেরাই এক সময়ে নিঃশ্বেস হয়ে যায়। আর এমন মানুষ গুলো এক সময় যখন নিজের ভালো বুঝতে শিখে তখনই মানুষের কাছে খারাপ হয়ে যায়। আর এমন একটি বিষয় নিয়েই আজ আমি আপনাদের মাঝে্ একটি কবিতা শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
নরম সরম মানুষগুলো
সত্যি বড়ই ভালা
অন্যের দুঃখে দুঃখি হয়ে
নিজেই কাঁদে মেলা।।
নিজের দিকে চায় না কভু
সবার কথা ভাবেই কেবল
ঠঁকে গেলেও বুঝে না সে
হাঁসি দিয়ে দুঃখ ভুলে।।
মনের মাঝে নেই কো কিছু
অন্যের কাজে বেজায় পটু
কোনটা ভালো কোনটা খারাপ
মাথায় নেই কো কোন প্রভাব।।
এমন সহজ মানুষ পেয়ে
অন্যরা সব ফায়দা লূটে
সুযোগ যত তারাই লূটে
কষ্টগুলো পায় শুধু সে।।
হঠাৎ যখন সহজ মানুষ
নিজের ভালো বুঝতে শিখে
চারপাশের সকল মানুষ
তাকে কেবল চালাক ভাবে।।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y18 |
| পোস্ট তৈরি | @kawsar7731 |
| লোকেশন | ঢাকা , বাংলাদেশ |
পরিচিতি
আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।
