কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"জীবন ও স্বপ্ন "

in মনের জানালা20 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ জোড় করেই আমি আজ এখানে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার নিজের তেমন কোন দক্ষতা নেই। নেই কোন অভিজ্ঞতাও। কেন জানি আপনাদের কাজ দেখে নিজের লোভ কে আর ধরে রাখতে পারিনি। তাই চেষ্টা করছি আপনাদের সাথে তাল মিলিয়ে একসাথে পথ চলার। জানিনা কেমন করে বা কতদিন আপনাদের সাথে এক সাথে পথ চলতে পারবো। আর সব চেষ্টা কে একত্রিত করে আজ জীবনে প্রথম বারের মত একটি কবিতা লেখার চেষ্টা করলাম। অবশ্য কদিন যাবৎ চেষ্টা করে যাচিছলাম। আর আজ সেই লেখা হতেই কাকের ঠেক আর বকের ঠেক লেখে ফেললাম। আপনাদের ভালো লাগলে আমার স্বার্থকতা।

image.png

জীবন হলো সত্যিকারের অর্থে একটি সাদা খাতা। আবার আমরা এটাকে টুকরো কাঠের সাথেও তুলনা করতে পারি। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবন কিনা কাঠের মতই আগুনে পুড়ে পুড়ে ছাঁই হয়ে যাচ্ছে। এমন মানুষগুলো হয়ত হৃদয়ের মাঝে হাজারটা স্বপ্ন বুনে। স্বপ্ন দেখে নতুন কিছু করার। স্বপ্ন দেখে নতুন কোন সম্ভাবনার। কিন্তু পৃথিবীতে তো সবার মনের দুঃখগুলো সরানো যায় না। যেমন করে যায় না মনের মাঝে বুনে রাখা হাজারটা স্বপ্ন কে পূরণ করা। আর তাই তো আমার মনে হয় এমন মানুষগুলোর শুধু শুধু স্বপ্ন দেখে দুঃখ পাওয়ার চেয়ে স্বপ্ন না দেখাই ভালো। এতে করে মনের মাঝে আর কোন দুঃখ বা হাহাকার থাকবে না। আর এমন একটি বিষয় নিয়েই আমাপর আজকের কবিতা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

স্ব-রচিত কবিতা
"জীবন ও স্বপ্ন "

লেখা- কাউসার আহমেদ

জীবন হলো কাঠের টুকরা
আগুনে পড়লে হয় সে কয়লা
হাজার হাজার স্মৃতির মালা
ডায়েরী হয়ে থাকে জমা।।

চলতে ফিরতে কত মানুষ
কাছে আসে আলো হয়ে
স্বার্থ শেষে এমন আলো
অন্ধকারে যায় মিলিয়ে।।

জীবন হলো শুধুই ধোঁকা
স্বপ্ন দিয়ে মনটা ভরে
স্বপ্ন গুলো কাছে এলে
কাঁচের মত ভেঙ্গে পড়ে।

কত মানুষ স্বপ্ন দেখে
মনের মাঝে স্বপ্ন বুনে
স্বপ্ন গুলো যায় যে মরে
ভালোবাসার অভাব হলো।।

তাই তো আমি ভাবী বসে
কি লাভ বলো স্বপ্ন দেখে?
দুঃখ ভরা মনের মাঝে
স্বপ্নগুলো কেঁদেই মরে।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@kawsar7731
লোকেশনঢাকা , বাংলাদেশ

পরিচিতি

আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️