কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- " আমি হলাম সবার রাজা.. '' || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

আমাদের চারপাশে আমরা প্রতিনিয়ত এমন কিছু ক্ষমতাবান মানুষ দেখি যারা কিনা নিজের ক্ষমতাকে অপব্যবহার করে অন্যের হক নষ্ট করে যাচেছ দিনে দিনে। ক্ষমতার চেয়ারে বসে তারা যেন নিজেকে খুব বড় স্থানে নিয়ে যায়। তারা নিজেদের কে বেশ ক্ষমতাবান মনে করতে শুরু করে। অন্যের ভালো কিংবা অন্যের সুখ তারা সহ্য করতে পারে না। আর এমন মানুষগুলোর জন্যই কিছু মানুষের জীবনে নেমে আসে দুঃখ আর বেদনা। কিন্তু এমন অসভ্য মানুষগুলো কিন্তু একবারও ভাবে না যে এমন কাজ করতে করতে মানুষ তাদের কে ঘৃণা করে। আমার আল্লাহ প্রদত্ত শাস্তিকে ও তারা শাস্তি মনে করে না। আর আমার আজকের কবিতা তাদের উদ্দেশ্যেই।
আমি হলাম রাজার রাজা,
আশেপাশের সবাই প্রজা,
আমার কথা সবাই মানে,
আমায় দেখে ভয়েও থাকে।।
আমি কিন্তু বড়ই পাজি,
অন্যের কেবল করি ক্ষতি,
অন্যের কিছু ভালো দেখে,
আমার মনে জ্বালা বাড়ে।।
বসের কানটা ভারি করে,
সবার পথে কাটাঁ ফেলি,
অন্যের বুকের কষ্ট দেখে,
আমি কেবল হেসেই মরি।।
ক্ষমতার চেয়ার পেয়ে,
ভাবী আমি সবার সেরা,
সেই জন্য ভাই সবার সাথে,
কড়া কথা বলি মেলা।।
আমি ভাবী সবাই আমায়,
হৃদয় থেকে ভালোবাসে,
সত্যি কথা খুঁজে দেখি,
সবাই আমায় ঘৃণা করে।।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y18 |
| পোস্ট তৈরি | @maksudakawsar |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
