কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- " মুখোশ.. '' || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

এই কবিতায় বর্তমান মানুষের স্বার্থপরতাকে বুঝানো হয়েছে। বর্তমানে সমাজের মানুষগুলোর অবস্থা এমন হয়ে গিয়েছে যে তারা নিজের কথা ছাড়া আর কিছুই বুঝতে চায় না। আর নিজের স্বার্থ হাসিল করার জন্য এমন মানুষগুলো সব কিছুই করতে পারে। এমন কি আজকাল মানুষগুলো সম্পর্কও গড়ে ধনী, গরীব আর বাহ্যিক সুন্দরের মোহে পড়ে। স্বার্থের জন্য যদিও তারা মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলে তাও আবার বেশী দিন থাকে না। নিজের স্বার্থ হাসিল হয়ে গেলেই সব কিছুই ভুলে যায়। এমন মানুষগুলোর কোন বিবেকই কখনও কাজ করে না। আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।
মানুষ হলো ভাবের পাগল,
সবকিছুতেই থাকে সুজন,
নিজের জন্য সুযোগ খুজেঁ,
সবকিছুই ভাই নেয় হাতিয়ে।।
সহজ সরল মানুষ গুলো,
সবার দুঃখে যায় এগিয়ে,
এমন সুযোগ পেয়ে আবার,
অমানুষরা ফাঁয়দা লুটে।।
অনেক মানুষ আছে আবার,
বাড়ী গাড়ী সবই খুজেঁ,
সুন্দর মানুষ দেখে তারা,
বন্ধু হয়ে কাছে থাকে।।
স্বার্থ যখন কাছে আসে,
ধনী গরীব যায় যে ভুলে,
নিজের সকল ফায়ঁদা লুটে,
মুখোশটাকে বদলে ফেলে।।
মাঝে মাঝে ভাবী বসে,
কেমনে তারা এমন করে?
বিবেক বুদ্ধি সব ভুলে ভাই,
নতুন করে মুখোশ পড়ে।।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y18 |
| পোস্ট তৈরি | @maksudakawsar |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



