আমার বিরহের কবিতা -- 🖤 " অবুঝ মন "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত বিরহের কবিতাঃ
আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি বিরহের কবিতা।কবিতা লিখতে ভীষণ ভালোবাসি।ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কবিতা লিখতে খুবই ভালো লাগে আমার।চেষ্টা করছি লেখার আর আপনাদের অনুপ্রেরণা পেয়ে সেই সুযোগ আরো বৃদ্ধি পেয়েছে।উৎসাহ জেগেছে নতুন নতুন কবিতা লেখার।আজকের কবিতাটি আমি বিরহের অনুভূতি নিয়ে লিখেছি।ভালোবাসা কিংবা বিরহ যেকোনো অনুভুতি নিয়ে ই কবিতা লিখতে আমি পছন্দ করি।
আজকের কবিতাটির কিছু অংশ আমি গতকাল ডিসকোডে লিখেছিলাম।তাই ভাবলাম আজ তার বাকি অংশটুকু লিখে এখানে শেয়ার করে নেই।যে ভাবনা সেই কাজ।আজকের কবিতার নাম দিলাম "অবুঝ মন"।অবুঝ মনে আমাদের কত কিছুই না চাওয়ার থাকে।কিন্তু সব চাওয়া কি আর পাওয়া হয়।তারপরেও আমাদের অবচেতন মন হারিয়ে যাওয়া যেকোনো কিছুকে খুঁজে ফেরে।প্রিয় মানুষ হারিয়ে গেলে আর ফিরে আসে না।কিন্তু অবুঝ মন তা বোঝে না।এমন কিছু অনুভূতি নিয়ে ই আমি আমার আজকের কবিতাটি লিখেছি। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে।যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
আসুন,কবিতাটি আবৃত্তি করে আসি----
আজকের কবিতা- "অবুঝ মন"
লেখা - শিমুল আক্তার
তোমায় নিয়ে ভাসবো সুখে
স্বপ্ন ছিল মনে
চলে গেলে অনেক দূরে
একা করে দিয়ে।
কষ্ট আমায় ছুঁয়ে গেছে
নীল বেদনা হয়ে
একা থেকে আজ বুঝেছি
আমার কি ছিলে।
কত মানুষ আশেপাশে
সারাক্ষণ ই থাকে
তোমার উপস্থিতি আমার
ভীষণ ভালো লাগে।
বসে না মন কোন কাজে
একা বসে থাকি
তোমায় খুঁজি দিবানিশি
মনের ঘরের মাঝে।
হারিয়ে ফেলে আজ বুঝেছি
আপন মানুষ ছিলে
হেথায় খুঁজি ওথায় খুঁজি
দেখা না আর মিলে।
ভালোবাসা বড্ড অবুঝ
শোনে না তো মানা
হারিয়ে গেলে কেউ কখনও
ফিরে আর আসে না।
পোস্ট বিবরন
| শ্রেণী | কবিতা পোস্ট |
|---|---|
| ক্যামেরা | GalaxyA16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।




