আমার স্বরচিত ভালোবাসার কবিতা - ❤️ " প্রিয় তুমি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত ভালোবাসার কবিতাঃ
আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি.ভালোবাসার কবিতা।কবিতা লিখতে ভীষণ ভালোবাসি আমি।ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কবিতা লিখতে খুবই ভালো লাগে আমার।চেষ্টা করছি লেখার আর আপনাদের অনুপ্রেরণা পেয়ে সেই সুযোগ আরো বৃদ্ধি পেয়েছে।উৎসাহ জেগেছে নতুন নতুন কবিতা লেখার।আজকের কবিতাটি আমি ভালোবাসার অনুভূতি নিয়ে লিখেছি।ভালোবাসা কিংবা বিরহ যেকোনো অনুভুতি নিয়ে ই কবিতা লিখতে আমি পছন্দ করি।
আজকের কবিতাটি আমি ভালোবাসার অনুভূতি নিয়ে লিখেছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।যদিও কবিতা লেখা সহজ বিষয় নয়,তারপরেও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন কবুতা লিখতে।আজকের কবিতার নাম দিয়েছি আমি "প্রিয় তুমি"।প্রিয় মানুষটিকে নিয়ে সুন্দর মূহুর্ত গুলো অনেক বেশি রঙিন হয়।ভালোবাসার মানুষটি পাশে থাকলে জীবনের কষ্ট গুলো ভুলে থাকা যায়।প্রিয় মানুষটির যত্ন আর ভালোবাসা পেলে জীবনের সব চাওয়া-পাওয়া গুলোর পূর্ণতা পাওয়া যায়।এমন প্রিয় মানুষ সবাই কামনা করে। যে পায় সে ভীষন ভাগ্যবতী।ভাগ্যবতী সেই মানুষটি প্রিয় মানুষটিকে নিয়ে সারাজীবন কাটাতে চায়।এমন কিছু অনুভূতি নিয়ে আমি আমার আজকের কবিতাটি লিখেছি।
আসুন,কবিতাটি আবৃত্তি করে আসি---
আজকের কবিতা- "প্রিয় তুমি"
লেখা - শিমুল আক্তার
প্রিয় মানুষ তুমি আমার
আমার তুমি প্রিয়
তুমি এসে রাঙিয়ে জীবন
দুঃখ ভুলিয়ে দিলে।
কতো স্বপ্ন চাওয়া-পাওয়া
পূরণ করলে তুমি
তোমায় পেয়ে সব ভুলেছি
দুঃস্বপ্ন ছিল যা মনে।
তোমার যত্ন ভালোবাসায়
জীবন হলো পূর্ণ
সারাজীবন থাকবো সুখে
তোমায় নিয়ে ভুবন।
পাশে যদি থাকো তুমি
সাহস জাগে মনে
চোখের আড়াল হলে পরে
দুঃখ নেমে আসে।
ছেড়ে যেওনা কখনও তুমি
তুমি আমার আপন
তোমায় নিয়ে সুখে-দুঃখে
কাটাবো আমার জীবন।
পোস্ট বিবরন
| শ্রেণী | কবিতা পোস্ট |
|---|---|
| ক্যামেরা | GalaxyA16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।





অসাধারণ লেখনী শিমুল আপু (@shimulakter)! আপনার 'প্রিয় তুমি' কবিতাটির প্রতিটি ছন্দ আর অনুভূতির প্রকাশ মন ছুঁয়ে গেল। প্রিয় মানুষকে নিয়ে জীবনের পূর্ণতা পাওয়ার বিষয়টি আপনি খুব সহজ ও সুন্দর ভাষায় ফুটিয়ে তুলেছেন। আপনার সৃজনশীলতা এভাবে আরও বিকশিত হোক এই কামনাই করি।
আমি 'আফরিন' একজন এক্টিভ মেম্বার প্রতিনিয়ত আমি অপেক্ষা করি আপনাদের মিনিংফুল একটা ব্লগ এর জন্য পাশে থাকবেন আমার ধন্যবাদ 🌸❤️
আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।ধন্যবাদ আপু।