আমার প্রিয় কবিতার খাতা থেকে :
হ্যালো বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন । আজকে একটা কবিতা শুনাবো আশা করি আপনাদের ও ভালো লাগবে :
একদিন খুঁজেছিনু যারে
বকের পাখার ভিড়ে বাদলের গোধূলি আঁধারে,
মালতীলতার বনে,- কদমের তলে,
নিঝুম ঘুমের ঘাটে,- কেয়াফুল,- শেফালির দলে !
-যাহারে খুঁজিয়াছিনু মাঠে-মাঠে শরতের ভোরে
হেমন্তের হিম ঘাসে যাহারে খুঁজিয়াছিনু ঝরো-ঝরো
কামিনীর ব্যথার শিয়রে,
যার লাগি ছুটে গেছি নির্দয় মসুদ চীনা তাতারের দলে!
আর্ত কোলাহলে
তুলিয়াছি দিকে-দিকে বাধা বিঘ্ন ভয়,-
আজ মনে হয়
পৃথিবীর সাঁজদীপে তার হাতে কোনোদিন জ্বলে নাই শিখা !
-শুধু শেষ-নিশীথের ছায়া-কুহেলিকা,
শুধু মেরু-আকাশের নীহারিকা, তারা
দিয়ে যায় যেন সেই পলাতকা চকিতার সাড়া !
মাঠে ঘাটে কিশোরীর কাঁকনের রাগিণীতে তার সুর
শোনে নাই কেউ,
গাগরীর কোলে তার উথলিয়া ওঠে নাই আমাদের
গাঙিনীর ঢেউ !
( জীবনানন্দ দাশ )
