শীতকালের বাঁধাকপির বড়া রেসিপি
হ্যালো বন্ধুরা
১. বাঁধাকপি
২.কাচা মরিচ পরিমাণ মতো
৩. পেঁয়াজ কুচি পরিমাণ মতো
৪. ধনেপাতা কুচি পরিমাণ মতো
৫. লবণ স্বাদমতো
৬. তেল পরিমাণ মতো
৭.হলুদ পরিমাণ মতো
৮. চালের গুঁড়া পরিমাণ মতো
প্রথমে বাঁধাকপি টি আমি ভালো ভাবে কুচি কুচি করে কেটে নেই। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নেই বড়া তৈরি করার জন্য।
বাঁধাকপি গুলো ধুয়ে নেওয়ার পর পরিষ্কার একটি প্লেটের মধ্যে নিয়ে নেই। এরপর পরিমাণ মতো লবণ হলুদ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি , ধনেপাতা ও চালের গুঁড়ো দিয়ে নেই।
পরিমাণ মতো সব দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেই বড়া তৈরি করার জন্য।
পরিষ্কার একটি কড়াই চুলার মধ্যে বসিয়ে দেই। এরপর পরিমাণ মতো তেল দিয়ে ভালো ভাবে গরম করে নেই।
তেল ভালো ভাবে গরম করে নেওয়ার পর হাত দিয়ে ছোট করে গোল গোল করে কড়াই এর মধ্যে দিয়ে দেই ভেজে নেওয়ার জন্য।
কিছুক্ষণ ধরে ভালো ভাবে ভেজে নেই। একটু লালচে লালচে কালার এসে গেলে প্লেটের মধ্যে নামিয়ে নেই।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | OPPO F11 |
| পোস্ট তৈরি | @bobitabobi |
| লোকেশন | বাংলাদেশ |

















আপনার আজকের এই রেসিপিটা আমার কাছে যথেষ্ট ইউনিক মনে হয়েছে। আমিও পছন্দ করি বাঁধাকপি দিয়ে বড়া তৈরি করে খেতে। তবে অনেকদিন খাওয়া হয়না। অবশ্য শীতের সময় বাজারে প্রায় মানুষের এভাবে বানিয়ে থাকে। যাইহোক রেসিপি টা আমার কাছে যথেষ্ট লোভনীয় মনে হয়েছে।
ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।
বাঁধাকপি দিয়ে বড়া রেসিপি তৈরি করা যায়, তা আসলে আমার জানা ছিল না। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শীতকালের বাঁধাকপির বড়া রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য
শীতকালে নতুন নতুন সব সবজি হয়ে থাকে আর এই সময় বিকেলের নাস্তা টা একেবারে জমে যাই। বিভিন্ন ধরনের সবজি দিয়ে বিভিন্ন ধরনের ভাজা তৈরি করে বিকেলে চায়ের আড্ডায় জমিয়ে খাওয়া যায়। আপনি বাঁধাকপির বড়া তৈরি করেছেন। খুব সুন্দর একটি রেসিপি যদিও আমি আগে কখনো খাইনি। তবে আপনার রেসিপি দেখে মনে হল খেতে বেশ সুস্বাদু। সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
একদিন খেয়ে দেখবে না আপু খেতে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে
বাঁধাকপির বড়া রেসিপি দারুন হয়েছে আপু। শীতকালে এই ধরনের বড়া খেতে অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে এই রেসিপি উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। অনেক লোভনীয় লাগছে দেখতে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
শীতকালের বাঁধাকপির বড়া তৈরীর অনেক সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই বড়া দেখে। এটা দেখেই যেন খেতে ইচ্ছা করছে।
চলে আসেন ভাইয়া তৈরি করে খাওয়াবো। দাওয়াত রইলো আপনার ধন্যবাদ আপনাকে
বাঁধাকপির বড়া অনেক আগে একবার খাওয়া হয়েছে। তেমন একটা তৈরি করা হয় না আমাদের বাসায়। তবে বিকেল বেলা এই ধরনের নাস্তা গুলো হলে সত্যি দারুন লাগে খেতে। আপনি খুব সুন্দর ভাবে মজার একটা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই লোভনীয় লাগছে দেখতে।
ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য
এই মজাদার বাঁধাকপির বড়া রেসিপিটা যে দেখবে তারই জিভে জল চলে আসবে। আপনি আজকে যে বাঁধাকপির বড়া রেসিপিটা তৈরি করেছেন এটা আমার অনেক ফেভারিট। কয়েকদিন আগেও এই মজাদার রেসিপিটা আমার খাওয়া হয়েছিল। আর এখন তো আপনার কাছে দেখে আবারো খেতে ইচ্ছে করছে। এই রেসিপিটা যারা তৈরি করতে পারে না, তারা সহজে আপনার উপস্থাপনা দেখে তৈরি করে নিতে পারবে।
আপনি বাঁধাকপি দিয়ে এত মজাদার বড়া তৈরি করলেন দেখে তো খেয়ে নিতে ইচ্ছে করছে। মজার মজার বড়া খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর যদি পছন্দের সবজির বড়া হয় তাহলে তো কোনো কথাই নেই। কখনোই বাঁধাকপির বড়া তৈরি করা হয়নি। যেহেতু আজকে শিখে নিলাম, তাই ভাবছি একদিন এটা ট্রাই করবো।
বাঁধাকপি সবজিকে আমরা পাতাকপি বলি। তবে বাঁধাকপি দিয়ে পকোড়া বা বড়া বানালে খেতে বেশ মজাই লাগে। আর গরম গরম ভাত এবং ডালের সাথে বড়া খেতে বেশ মজাই লাগে। অনেক সুন্দর করে বড়া রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
বড়া খেতে আমি অনেক পছন্দ করি গরম ভাতের সাথে বড়া হলে আমার আর কিছুই লাগে না। আজকে আপনি অনেক সুন্দর করে বাধাকপি দিয়ে বড়া তৈরি করেছেন। দেখেই মনে হচ্ছে বড়া খেতে বেশ সুস্বাদু হয়েছে। বড়া তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।