পাঙ্গাস মাছের কোরমা রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগlast month

mach (11).jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং শীতের উষ্ণতা দারুণভাবে উপভোগ করার চেষ্টা করছি। আসলে প্রকৃতি সর্বদা তার নিজস্ব নিয়মে চলে এবং চলবে, তাই অতি শীত কিংবা উষ্ণতায় আমাদের সেটা মানিয়ে নিতে হয় এবং জীবনের গতিকে চলমান রাখতে হয়, কারণ আমাদের কাছে বিকল্প কোন উপায় নেই। আমাদের মন মতো কিংবা চাহিদা মতো সব কিছু হবে সেটা ভাবাও কিন্তু ভুল। সুতরাং সময়ের সাথে সাথে কাংখিতভাবে নিজের পরিবর্তন করতে না পারলে গতিশীল থাকা সম্ভব হবে না।

না এটা কেবল প্রকৃতিকে উদ্দেশ্য করে যে বললাম সেটা ভাবা কিন্তু ভুল হবে। কারণ জীবনের যে কোন ক্ষেত্রে এবং যে কোন অবস্থায় আপনি যদি সময়ের সাথে সাথে নিজের পরিবর্তন নিশ্চিত করতে না পারেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না, নিশ্চিতভাবে আপনি ঝড়ে যাবে, হ্যা ঝড়ে যাওয়া মানে আমি ছিটকে পড়বেন। বাস্তবতায় আমরা এই বিষয়ে নানা অবিজ্ঞতা অর্জন করি কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে আমরা সেটাকে কাজে লাগাতে পারি না।

যাইহোক, আজকে একটা রেসিপি শেয়ার করবো, আমার রেসিপি মানেই একটু ভিন্ন কিছু। যেখানে স্বাদের ভিন্নতা আনার চেষ্টা করা, যেখানে ভিন্ন স্বাদের কিছু উপস্থাপন করা হয়। আজকেও তেমন একটা রেসিপি আর সেটা হলো মাছের। পাঙ্গাস মাছের কোরমা রেসিপি, বেশ স্বাদের হয়েছিলো এই রেসিপিটি, চলুন তাহলে দেরী না করে দেখি-

mach (17).jpg

রেসিপির উপকরণঃ

  • মাঙ্গাস মাছ
  • বাদাম পেষ্ট
  • পেঁয়াজ পেষ্ট
  • টক দই
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • তেজপাতা- দারচিনি
  • আদা রসুনের পেষ্ট
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • জিরা গুড়া
  • লবন
  • ঘি
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

mach (19).jpgmach (20).jpg

mach (23).jpg

প্রথমে হালকা হলুদ মরিচ ও লবন দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি, তারপর একটা প্যান চুলায় বসিয়ে তেল গরম করেছি এবং মাছগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি।

mach (25).jpgmach (26).jpg

mach (42).jpg

এরপর সেই প্যানে তেজপাতা ও দারচিনি দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজ পেষ্ট দিয়ে কষা করে নিয়েছি।

mach (29).jpgmach (31).jpg

mach (45).jpg

এরপর বাদাম পেষ্ট, হলুদ, মরিচসহ সকল মসলাগুলো দিয়েছি। তারপর টক দই দিয়ে পুনরায় কষাটাকে একটু গাঢ় করে নিয়েছি।

mach (49).jpgmach (33).jpg

mach (2).jpg

এরপর ভেজে রাখা মাছগুলো দিয়েছি, কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর ঢাকনা সরিয়ে কাঁচা মরিচ ও ঘি দিয়েছি। ঝোলগুলো ঘন হয়ে আসলে নামিয়ে নিয়েছি।

mach (13).jpg

ব্যস হয়ে গেলো আজকের ভিন্ন স্বাদের দারুণ রেসিপি পাঙ্গাস মাছের কোরমা, সত্যি দারুণ লেগেছিলো আমার কাছে খেতে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png