বাসার সবাই অসুস্থ। দোয়া চাই।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি দোয়ার দরখাস্ত নিয়ে এসেছি। মূল ঘটনা হচ্ছে আমার মায়ের অসুস্থতা।

ঈদের ঠিক পরপরই আমার আম্মুর শ্বাসকষ্ট কিছুটা বেড়ে যায়। উল্লেখ্য, তিনি দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট জটিলতায় ভুগছেন। শীত আসলে সমস্যা বেড়ে যায়। এজন্য গত কয়েক বছর ধরেই শীত আসলে আমরা বাড়তি সচেতনতা অবলম্বন করি। আলহামদুলিল্লাহ, এতে বেশ উপকার হয়েছে।
কিন্তু ঈদের পর হঠাৎ করেই আবহাওয়া পরিবর্তন হওয়ায় আমাদের সতর্ক হওয়ার আগেই আম্মু অসুস্থ হয়ে যায়ে। নিয়মিত ইনহিলেশনের পাশাপাশি নেবুলাইজও করছিলেন। কিন্তু অবস্থার খুব একটা উন্নতি লক্ষ্য করা যায়নি। তাই গত পরশুদিন উনাকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) সাভারে আনা হয়। আমরা সিভিল পরিবারের সদস্য হলেও আমার ভগ্নিপতি বিমান বাহিনীতে থাকায় আমার বাবা মা সামরিক হাসপাতালে চিকিৎসা নেয়ার সুযোগ পাচ্ছেন।
যাইহোক, সেখানে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে উনাকে আই.সি.ইউ-তে রাখার পরামর্শ দেন। সেখানে ১২ ঘন্টা রাখার পর, ক্রমাগত অক্সিজেন দেয়ার ফলে কিছুটা উন্নতি হওয়ায় অবর্জাবেশন রুমে শিফট করা হয়। আরও একটু উন্নতি হওয়ায় আজ কেবিনে শিফট করা হয়।
তবে প্রথমে ফুসফুসে ইনফেকশন সাসপেক্ট করা হয়েছে। তবে পরবর্তীতে এর পাশাপাশি নিউমোনিয়াও দেখা গেছে। তবে বর্তমানে কিছুটা সুস্থ বোধ করছেন আম্মু।
এর সাথে বেশ কিছুদিন ধরেই আমার ছেলের সর্দি এবং কাশি হচ্ছে। সাথে আমার স্ত্রীও সর্দি এবং কাশিতে আক্রান্ত।মোটামুটি পরিবারের সবাই অসুস্থ। তাই আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করি। আল্লাহ যেন সবাইকে সুস্থ্য করে তুলেন।