গান কভার || আমার মন আছে, মনের মানুষ নাই || শিল্পী: মনির খান

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম



বিনোদন পর্বে স্বাগতম

কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহের বানীতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বিনোদন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। গান বিনোদনের অন্যতম মাধ্যম। সমস্ত বিনোদনের মধ্যে গানটা আমি বেশি পছন্দ করে থাকি। মাঝেমধ্যে গান শোনার পাশাপাশি গান রেকর্ড করে শেয়ার করতে ভালো লাগে আমার। আজকে আপনাদের মাঝে জনপ্রিয় শিল্পী মনির খানের একটি গান পরিবেশন করব। গানের প্রথম লাইন "আমার মন আছে, মনের মানুষ নাই", গানটা আমার বেশ ফেভারিট। আশা করি গানের ভিডিওটা প্লে করবেন এবং আমার কন্ঠে গানটা শুনবেন।।


Picsart_25-01-30_09-02-41-868.jpg

Editing the picture with picsart




গানের তথ্য


প্রধান শিল্পীঃ
মনির খান
গানের কথা ও সুর
লিয়াকত আলী বিশ্বাস
অ্যালবাম
বাংলা: এতোটুকু বুকের ভেতর
গান
বাংলাদেশি
প্রথম লাইন
আমার মন আছে, মনের মানুষ নাই

গান


আমার মন আছে, মনের মানুষ নাই
হারিয়ে গেলো সে কোথায়?

তাকে একটি পলক, ভুলে থাকা দায়
কী করে সবই ভুলে যাই?

পাষাণ বন্ধু রে, কী করে তোমায় ভুলে যাই?

আমার মন আছে, মনের মানুষ নাই
হারিয়ে গেলো সে কোথায়?

পাইনি কিছুই আমি, যা কিছু চেয়েছি
ভালোবেসে বড় বেশি,কষ্ট পেয়েছি।

পাইনি কিছুই আমি, যা কিছু চেয়েছি
ভালোবেসে বড় বেশি, কষ্ট পেয়েছি।

পাষাণ বন্ধু রে, কী করে তোমায় ভুলে যাই?

আমার মন আছে, মনের মানুষ নাই
হারিয়ে গেলো সে কোথায়?

মন দিয়ে বারে বারে, মিছে শুধু হেরেছি
বুঝিনি তো আজও আমি, কী ভুল করেছি।

মন দিয়ে বারে বারে, মিছে শুধু হেরেছি
বুঝিনি তো আজও আমি, কী ভুল করেছি।

পাষাণ বন্ধু রে, কী করে তোমায় ভুলে যাই?

আমার মন আছে, মনের মানুষ নাই
হারিয়ে গেলো সে কোথায়?

তাকে একটি পলক, ভুলে থাকা দায়
কী করে সবই ভুলে যাই?

পাষাণ বন্ধু রে, কি করে তোমায় ভুলে যাই?

আমার মন আছে, মনের মানুষ নাই
হারিয়ে গেলো সে কোথায়?



কন্ঠ:


গানের লিঙ্কঃ সোর্স


গানটি সম্পর্কে আমার অনুভূতি


কিছু কিছু গান রয়েছে যেগুলো শুনলে মন ভরে যায়। একবার শুনে যেন বারবার শুনতে মন চায়। মনির খানের বেশ কিছু অ্যালবামে আমি এমন গান লক্ষ্য করেছি। এমন কিছু গান বাস্তবতাকে কেন্দ্র করে আবার ভালবাসাকে কেন্দ্র করে লেখা। যে গানগুলো বার বার শুনতে মন চায় এমনকি নিজেও বলতে মন চায়। ঠিক তেমনি এই গানটা আমার বেশ ফেভারিট। আমি প্রায় এই গানটা মনির খানের কণ্ঠে শুনে থাকি এবং নিজের কন্ঠে বলার চেষ্টা করে থাকি। আপনাদের মাঝে গানটা পরিবেশন করব। এই গানটার কন্ঠ দেয়া বেশ কঠিন। প্রথম অবস্থায় গানটা রেকর্ড করা অনেক দূর সাধ্যমত। খালি গলায় এমনিতে মোটামুটি বলা যায় কিন্তু একটানা সম্পূর্ণ গান রেকর্ড করাটা নিজের কাছে অনেক কঠিন ব্যাপার। তবুও চেষ্টা করলাম গানটা রেকর্ড করার। এখন অনেকটা ইজি মনে হয়ে গেছে আমার কাছে। যদি পরবর্তীতে আবারও এই গানটা আপনাদের মাঝে পরিবেশন করি তাহলে আশা করব এবারের রেকর্ড এর চেয়ে পরবর্তীতে আরো একটু ভালো হতে পারে। কারণ কিছুটা জড়তা কেটে গেছে এই গানের সুর দেওয়ার। যাইহোক কেমন সুর দিতে পেরেছি। কতটা ভালো লেগেছে আমার কন্ঠে অবশ্যই জানাবেন। আবারো চেষ্টা করব আগামী সপ্তাহে আরো সুন্দর গান নিয়ে আসার।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VRjuxKSTKuNvqEk1nfiYiKKnHbcTuABq9Fu2qE77V9BjGsoqkb23ngKUAk2mCBmjpG3wz3go7Vd2YW.png


পোস্টের বিবরণ


গুরুত্বপূর্ণতথ্য
পোস্টগান কভার
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরা ও ভিডিওInfinix Hot 11s-50mp
Editing appspixelLab, InShot & picsart
লোকেশনগাংনী-মেহেরপুর
দেশবাংলাদেশ


গানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় উপস্থিত হব ভাললাগার কোন গান নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Sort:  
 last year 

এক সময় মনির খানের গানগুলো সব দিক থেকেই অনেক বেশি জনপ্রিয় ছিল। তেমনি আমিও তার গানগুলো একসময় খুবই পছন্দ করতাম এবং শোনার চেষ্টা করতাম। অনেকদিন পর মনির খানের একটি গানের কভার আপনার পোস্টে শুনতে পেরে ভীষণ ভালো লাগলো। আপনার কন্ঠে তো গানটি বারবারই শুনতে ইচ্ছা করছে। মনির খানের আমার মন আছে মনের মানুষ নাই এই গানটি কভার করে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

ঠিক বলেছেন আপনি

 last year 

30-01-25

Screenshot_20250130-130938.jpg

Screenshot_20250130-130831.jpg

 last year 

আপনার কন্ঠে গান শুনতে খুব পছন্দ করি ভাইয়া। আপনি সুন্দরভাবে গান পরিবেশন করেন আমাদের মাঝে। আপনার কন্ঠটা বেশ দারুন। অনেক সুন্দর ছিল আপনার আজকের গান কভার করা।

 last year 

ভাই অসংখ্য ধন্যবাদ

 last year 

আপনি আজকে খুব সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই গানটা খুব সুন্দর আর অনেকদিন পরে শুনলাম। আপনার কন্ঠে পুরো গানটা শুনে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে কভার করেছেন আপনি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা গান কভার করে শেয়ার করার জন্য।

 last year 

মুগ্ধ হয়েছেন যেনে আমি খুশি হলাম

 last year 

আজ আপনি খুবই সুন্দর একটা গানের কভার করেছেন। আমার কাছে আপনার কন্ঠে গানটা শুনতে অনেক ভালো লেগেছে। আপনি সব সময় খুব সুন্দর সুন্দর গানের কভার করেন। এরকম গানগুলো শুনলে মনটা ভালো হয়ে যায়। এরকম গান আশা করি আপনার কন্ঠের সব সময় শুনতে পাবো।

 last year 

চেষ্টা করব ভালো লাগার গানগুলো নিজ কন্ঠে শেয়ার করুন

 last year 
 last year 

আজকের কভারটি সত্যিই মন ছুঁয়ে গেল।আপনার কন্ঠে গানটা যেন নতুন একটা প্রাণ পেয়ে গেছে। এতদিন পরে এমন একটা গান শুনে মনে হলো একেবারে নতুন করে জীবন্ত হয়ে উঠল। কিভাবে এত সুন্দরভাবে কভার করেছেন তা বর্ণনা করার মত শব্দ খুঁজে পাচ্ছি না। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, এমন সুন্দর একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আশা করব পাশে থাকবেন প্রশংসা করে

 last year 

আপনি বেশিরভাগ সময় মনির খানের গান কভার করে থাকেন। মনির খানের গান আমার কাছেও বেশ ভালো লাগে। আজকে চমৎকার একটি গান কভার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে বেশ ভালো লাগলো। এত সুন্দর ভাবে রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

মনির খানের কিছু কিছু গান আছে আমি খুব পছন্দ করি

 last year 

অনেকদিন পরে আপনার কন্ঠে গান শুনতে পেরে খুবই ভালো লাগলো। আপনার কন্ঠের গান সব সময়ই আমার কাছে অনেক ভালো লাগে। মনির খানের গানটা আপনার কন্ঠে খুবই ভালোভাবে মানিয়ে গেছে।

 last year 

প্রশংসা করার জন্য ধন্যবাদ

মন জুড়ানো একটা গান শুনলাম। আপনার কন্ঠ বেশ মধুর। গানটির আবার এত সুন্দর ভাবে করেছিলেন যে আমি কিছুক্ষণ অন্য যুগে হারিয়ে গেছিলাম। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর গান কভার করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু