অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়।

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে কথা বলবো, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় নিয়ে।


u_g5kzowan0q-cricket-8444899_1280.jpg


আজ যে টেস্ট ম্যাচের জয় পেয়েছে বাংলাদেশ, নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ম্যাচ হিসাবে স্থান পাবে। বলতে গেলে, এই ম্যাচে পুরো ডমিনেট করেই জিতেছে বাংলাদেশ।

একদম প্রথম দিনের প্রথম সেশন থেকেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে। প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেয় বাংলাদেশের বোলাররা। হাসান মাহমুদ একাই নেন ক্যারিয়ার বেস্ট ৬টি উইকেট। ব্যাটিংয়ে নেমে ওপেনার তানজিদ তামিম করেন সেঞ্চুরি। পুরো ৫টি সেশন ব্যাটিং করে সংগ্রহ করে ৪০০+ রান। লিড নেয় ২০০ রানের।

এসব স্ট্যট দেখেই বুঝা যায় কতটা ভালো খেলেছে বাংলাদেশ। তাছাড়া নিজেদের ২য় ইনিংসেও সুবিধা করতে পারেনি অজি ব্যাটসম্যানরা। মাত্র ৫৭ রানের টার্গেট মাত্র এক উইকেট হারিয়েই তুলে নেয় বাংলাদেশ।

নিঃসন্দেহে এই জয় আমাদের জন্য নতুন একটি মাইলফলক।