ডিম ভাজি দিয়ে ধুন্দুল সবজি ঝোল মজাদার রেসিপি 🥰🥰👌

in Steem For Bangladesh2 days ago

Assalamu Alaikum,
Hello everyone,
I am @afrinn

From #Bangladesh

1000042574.jpg

আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজকে আমি একটু রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি হল নতুন এবং অসাধারণ রেসিপি। আমরা মাঝে মাঝে অনেক কিছু না খেয়ে উপলব্ধি করতে পারি না। তাই মাঝে মাঝে আমাদের বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করা উচিত। আমি ইউটিউবের মাঝে বিভিন্ন ধরনের রান্না দেখে থাকি। আমি ছোটবেলা থেকেই রান্না করতে খুব পছন্দ করি এটা আমার শখ ছিল। আমি আমার মায়ের কাছ থেকে প্রথম রান্না শিখি এবং আমার মায়ের কাছ থেকে রান্না শিখতাম অনেক ভালো লেগেছিল। তবে বেশ কিছুদিন ধরে ভাবছি এই রেসিপি টি তৈরি করব। আমি কখনো ভাবিনি এই খাবারটা এতটা মজার হবে। যাই হোক আমি ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের রান্না শিখেছি এবং মাঝে মাঝে মায়ের হাতের রান্না এখন পর্যন্ত শিখে থাকি। এই খাবারটি আজকে রান্না করার পর আমার মেয়ে অনেক টা স্বাদ গ্রহণ করেছে। এবং আমার ছোট মেয়ে ও খাবারটা অনেক মজা হয়েছে বলে আমাকে লাইক দিয়েছে। যাইহোক আমি মাঝে মাঝে তাদেরকে বিভিন্ন ধরনের খাবার উপহার দিয়ে থাকি এবং তারা খাবার খেয়ে অনেকটা আনন্দ উপলব্ধি করে। আসলে মেয়ে মানুষের বাড়িতে প্রথম কাজ হচ্ছে রান্নাবান্না। তাই রান্নাটা যদি মজার হয়ে থাকে এবং প্রশংসনীয় হয়। নিজের মনও ভালো থাকে কারণ আমি সবার জন্য ভালো কিছু রান্না করলে আমার প্রশংসা করলে আমার অনেক ভালো লাগে। এবং বিভিন্ন ধরনের খাবার রান্না করে দিতে মন চায়।যাইহোক আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি সব কিছু তুলে ধরবো। চলুন তাহলে শুরু করা যাক।

  • রেসিপিটি তৈরি করতে আমার যা যা প্রয়োজন :
নামপরিমাণ
ডিমদুইটা
পেঁয়াজপাঁচটা
কাঁচা মরিচদুইটা
ধুন্দুলদুইটা
হলুদ গুঁড়োএক চামিচ
মরিচ গুঁড়োএক চামিচ
মাংসের মসলার গুঁড়োএক চামিচ
লবণপরিমাণ মত এবং স্বাদ মতো
  • প্রথম ধাপ:
    প্রথমে আমি গাছ থেকে একটু ধুন্দল তুলে নিলাম। তারপর সেগুলো পিস পিস করে কেটে নিলাম। এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম।
1000042489.jpg1000042495.jpg
  • দ্বিতীয় ধাপ :
    তারপর আমি দুইটা পেঁয়াজ কেটে নিলাম। এবং ডিম ভেঙ্গে নিলাম। তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো লবণ দিয়ে মিক্স করে নিলাম। ডিমটি ভাজি করার জন্য.
1000042499.jpg1000042506.jpg1000042507.jpg
  • তৃতীয় ধাপ :
    তারপর আমি করাই টি চুলার উপর দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর সেখানে আমি ডিমটি ছেড়ে দিলাম।
1000042509.jpg1000042510.jpg
  • চতুর্থ ধাপ:
    তারপর আমি বাজি হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। যখন ডিম ভাজি হয়ে গেল তখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে লালচে কালার করে নামিয়ে নিলাম। এবং কয়েকটা খন্ড করে নিলাম
1000042511.jpg1000042512.jpg
  • পঞ্চম ধাপ :
    তারপর আমি করাইয়ের মাঝে তেল দিয়ে দিলাম তারপর সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম।
1000042514.jpg1000042515.jpg
  • ষষ্ঠধাপ:
    তারপর আমি সেখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো লবণ মাংসের মসলা গুড়ো ইত্যাদি দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে রাখলাম।হালকা পরিমান পানি দিয়ে দিলাম।
1000042504.jpg1000042517.jpg
1000042520.jpg1000042521.jpg
  • সপ্তম ধাপ :
    তারপর আমি সেখানে পরিষ্কার করা ধুন্দল দিয়ে দিলাম এবং নেড়েচেড়ে রাখলাম। তারপর আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখলাম।
1000042522.jpg1000042523.jpg
1000042526.jpg1000042527.jpg
  • অষ্টম ধাপ :

ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর যখন সিদ্ধ হয়ে গেল তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ডিম গুলো ছেড়ে দিলাম। যখন পানি শুকিয়ে এলো। তারপর আমি চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নেয়ার পর আমি সেগুলো পরিবেশন করলাম।

1000042528.jpg1000042531.jpg
1000042532.jpg1000042534.jpg
  • ডিম খাওয়ার উপকারিতা:

  • প্রোটিনের উৎস: ডিমে থাকা উচ্চমানের প্রোটিন পেশি গঠনে ও শরীর সুস্থ রাখতে সাহায্য করে।

  • ওজন নিয়ন্ত্রণ: সকালে ডিম খেলে দীর্ঘক্ষণ ক্ষুধা লাগে না, যা অতিরিক্ত খাওয়া কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

  • চোখের স্বাস্থ্য: ডিমের কুসুমে থাকা লিউটিন ও জিয়াজান্থিন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের রোগ কমায়।

  • মেধা বিকাশ: ডিমে থাকা কোলিন ও ভিটামিন বি মস্তিষ্কের বিকাশ ও স্মরণশক্তি বাড়াতে সাহায্য

উপসংহার :

1000042542.jpg

1000042538.jpg

1000042541.jpg

সব মিলিয়ে আমি এখানে বলবো। রান্নাটি মজার এবং সুস্বাদু হয়েছে। এবং ডিমের রান্নার অনেক উপকারিতা রয়েছে। সেগুলো উপরে আমি উল্লেখ করেছি। প্রতিনিয়ত ডিম খেতে ইচ্ছুক হতে পারি। যাইহোক সাথে রান্না হওয়ার পর আমি একটি প্লেটের মাঝে খাবারটি পরিবেশন করি। এবং একটি পেঁয়াজ দিয়ে উপরে আমি সাজিয়ে নেই। এবং তারপর নিজের সাথে একটু সেলফি তুলি। যদি আমাদের রেসিপিটি অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভোট দিয়ে যাবেব।আল্লাহ হাফেজ

Thank you for reading my blog.

Thank you

PhotographyMe
LocationBangladesh 🇧🇩📷
DeviceOPPO

From #bangladesh

Allah Hafeez

Sort:  
image.png
Curated By: lirvic
 2 days ago 

Qué bueno que aprendiste a cocinar con tu mamá. La receta que nos compartes se ve deliciosa y detallaste muy bien el paso a paso; además, el huevo tiene muchos beneficios, como bien dices.

Te recomiendo agregar una breve descripción al pie de cada una de las fotografías. #s34engagement

 2 days ago 

thankyou so much my dear🥰🥰😍