বাচ্চাদের প্রিয় খাবার নুডুলস মজাদার রেসিপি😘🥰
Assalamu Alaikum,
Hello everyone,
I am @afrinn
From #Bangladesh
আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আজকে রেসিপি উপস্থাপনা করতে যাচ্ছি। আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটি হল অল্প সময়ে নুডুলস তৈরি করা। এই নুডুলস আমি তৈরি করা শিখেছি ইউটিউবে মাধ্যমে এবং খুব ছোটবেলায়। এবং আমি যখন স্কুলে লেখাপড়া করতাম তখন আমি টিফিনের সময় নুডুলস তৈরি করে নিয়ে যেতাম। তাছাড়া বেশ কিছুদিন আমার মেয়েকে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য দিয়েছিলাম। প্রচুর পরিমাণ নুডুলস পছন্দ করে সে সময় আমি টিফিন টাইমে আমার মেয়ের জন্য নিজ হাতে নুডলস তৈরি করেছি। আমার বাচ্চা খাবারটি উপভোগ করে অনেকটা আনন্দ অনুভব করেছে এবং বারবার উল্লেখ করতে ছিল প্রতিদিন আমার মেয়েকে খাবারটি তৈরি করে দেই।যাইহোক মা হিসেবে আমার অনেকটা দায়িত্ব রয়েছে তাই সন্তান যখন আবদার করে। তখন একটি মা অনায়াসে এসে খাবারগুলো তৈরি করে দিতে বাধ্য। সে খাবার গুলো আনন্দের সাথে তৈরি করে দিতে পছন্দ করে। আমার মেয়ের পছন্দের খাবার খুব সহজভাবে এখানে তৈরি করেছি।
- চলুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি তা বিবরণ করব :
| নাম | পরিমাণ |
|---|---|
| নুডলস | দুই প্যাকেট |
| মসলা | দুইটা |
| কাঁচামরিচ | তিন থেকে চারটা |
| পেয়াজ | দুইটা |
| হলুদ গুঁড়ো | এক চিমটি |
| লবণ | স্বাদমতো |
- প্রথম ধাপ:
- প্রথমে আমি কড়াইটা চুলার উপর বসিয়ে দিলাম।তারপর সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।
![]() | ![]() | ![]() |
|---|
- দ্বিতীয় ধাপ :
- তারপর সেখানে আমি নুডুলস এর প্যাকেট ছিঁড়ে নুডুলস হালকা গরম পানির মাঝে ছেড়ে দিলাম। এবং সেখানে আমি অপেক্ষা করতে লাগলাম নুডুলস সিদ্ধ হওয়া পর্যন্ত।
![]() | ![]() | ![]() |
|---|
- তৃতীয় ধাপ :
- তারপর আমি পেঁয়াজ কাঁচামরিচ গুলো কেটে নিলাম। তারপর করার মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
![]() | ![]() | ![]() |
|---|
- চতুর্থধাপ:
তারপর আমি তেলের মাঝে পেঁয়াজ কাঁচামরিচ গুলো ছেড়ে দিলাম। এবং পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিলাম। ডিম ভেঙ্গে দিলাম তারপর নুডুলস দিয়ে দিলাম।
![]() | ![]() |
|---|---|
![]() | ![]() |
- পঞ্চম ধাপ:
- তারপর আমি নুডুলস নেড়ে চেড়ে নিলাম।
এবং হালকা পরিমাণ হলুদ এবং লবণ মসলা দিয়ে মিক্স করে নিলাম।ভাজাভাজা হওয়ার পর আমি চলার উপর থেকে নামিয়ে পরিবেশন করে নিলাম।
![]() | ![]() |
|---|---|
![]() | ![]() |
নুডুলস এর উপকারিতা
নুডলস একটি দ্রুত ও সহজে তৈরি করা খাবার যা আমাদের শরীরে তাৎক্ষণিক শক্তি জোগাতে সাহায্য করে।
শক্তির উৎস: নুডলসে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা শর্করা থাকে, যা শরীর ও মস্তিষ্কে দ্রুত শক্তি বৃদ্ধি করতে সহায়ক।
পুষ্টির সহজ মাধ্যম: নুডলস রান্নার সময় এতে ডিম, মুরগির মাংস এবং নানা ধরনের রঙিন সবজি যোগ করলে এটি অত্যন্ত পুষ্টিকর ও সুষম খাবারে পরিণত হয়।
ভিটামিন বি: কিছু নুডলসে ভিটামিন বি (থায়ামিন ও রিবোফ্লাবিন) এবং আয়রন যুক্ত থাকে, যা স্নায়ু ও মস্তিষ্কের সুস্থতায় ভূমিকা রাখে।
সহজে প্রস্তুত ও সাশ্রয়ী: এটি কম সময়ে তৈরি করা যায় এবং এর দামও তুলনামূলকভাবে কম, যা ব্যস্ত সময়ে বা নাশতায় বেশ সুবিধাজনক।
উপসংহার :
তারপর আমি নিজের সাথে একটি সেলফি তুলে নিলাম যদিও প্রমাণসহ একটি ছবি লাগে তাই আমি নিজেকে অ্যাড করে নিলাম। এবং রান্নাটি করার পর আমরা সবাই মিলে উপভোগ করে নিলাম। শেষ করে আমার দুটি মেয়ে আনন্দের সাথে উপভোগ করেছে।বন্ধুরা নতুন নতুন রান্নার রেসিপি দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সকল বন্ধুদের 🥰🥰😘❤️
Thank you for reading my blog.
Thank you for reading my blog.
Thank you
| Photography | Me |
|---|---|
| Location | Bangladesh 🇧🇩📷 |
| Device | OPPO |
From #bangladesh




















সত্যি কথা বলতে নুডুলস খেতে আমি এখনো পছন্দ করি। হঠাৎ করে ক্ষুধা লেগে গেলে ঝটপট একটি সমাধান হতে পারে এই নুডুলস। এর সাথে যদি হালকা একটু সস এড করে দিলে তাহলে এর স্বাদ আরো বেশি সুস্বাদু লাগে আমার কাছে। আপনার রান্নাটি খুব সুন্দর হয়েছে এবং আপনি বিস্তারিতভাবে রান্নাটি উপস্থাপন করেছেন।
আমি আমার বাচ্চার জন্য প্রতিনিয়ত রান্না করে উপভোগ করি। তবে নুডুলস খাবারটি আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে সস দিয়ে খেলে। আমার ঘরে সস ছিল না বলে।তবু আমরা একসাথে খাবার খেয়েছি।আপনার জন্য শুভকামনা প্রিয় আপু