SEC-S30W1: Anecdotes that teach: Never be disappointed in life, after sorrow there is endless happiness

Assalamu Alaikum


জনি কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন৷ তিনি লঞ্চে উঠে সেন্টমার্টিন দ্বীপে যাচ্ছিলেন৷। তার সাথে আরও অনেকেই ছিলো৷ তারা সমু্দ্রের মাঝখান দিয়ে যাওয়ার সময় একটি দুর্ঘঠনা ঘঠলো৷ এতে লঞ্চটি ডুবে গেলো৷ লঞ্চের সবাই মারা গেলেন৷ কিন্তু ভাগ্যক্রমে জনি ভাই বেঁচে গেলেন৷ তিনি পানিতে ভেসে একটি নির্জন দ্বীপে চলে গেলেন৷ জ্ঞান ফেরার পর জনি ভাই প্রথমে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন৷ কারণ তিনি এখনও বেঁচে আছেন৷

IMG_20251123_141733.jpg

জনি নির্জন দ্বীপে একা৷ তার সাথে কেউ নেই৷ তিনি প্রতিদিন অপেক্ষা করতেন৷ কখন একটি লঞ্চ দ্বীপে আসবে। এবং তাকে নিয়ে যাবে৷ এই আশায় তিনি প্রতিদিন ঘুম থেকে উঠতেন৷ এভাবে কেটে গেলো 1 বছর৷ তিনি নিরাশ হন নাই কখনও৷ তিনি আশা নিয়ে ছিলেন হয়তো কোন একদিন এই দ্বীপে মানুষ আসবে তাকে নিয়ে যেতে। তিনি এই এক বছরে একা একা থেকে অনেক কিছু শিখে গিয়েছেন৷ তিনি জঙ্গল থেকে ফল সংগ্রহ করে খেয়েছিলেন৷ বনের পশু স্বীকার করে খেয়েছিলেন৷ সমুদ্রে মাছ ধরেছেন৷ এভাবে জীবনযাপন করেছিলেন৷ তিনি জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে ছোট একটি কুড়েঘর তৈরি করেছিলেন থাকার জন্য৷ তিনি প্রতিদিন এক বুক আশা নিয়ে ঘুম থেকে উঠতেন। কিন্তু কোন লঞ্চ তাকে বাঁচাতে আসতো না৷

IMG_20260111_141768.jpg

সময়টা ছিলো শীতকাল৷ শেষ বিকেলে কুড়েঘর এর পাশে তিনি আগুন জালিয়েছিলেন। তিনি আগুন লাগিয়ে রেখে জংগলে চলে গিয়েছিলেন ফল সংগ্রহ করতে৷ তিনি 1 ঘন্টা পর ফিরে এসে দেখলেন তার কুড়েঘর'টি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে৷ আর গোটা এলাকা জুড়ে কালো ধোঁয়ায় ঢেকে গেছে৷ তিনি আজ প্রথম অনেক হতাশ হয়ে পরলেন৷ কারণ তার একমাত্র থাকার ঘর'টিও আজ পুড়ে ছাই হয়ে গেলো৷ তিনি অনেক কষ্ট পেলেন৷ তিনি সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন। সৃষ্টিকর্তা তুমি কি শুধু আমার জীবনে কষ্টই রেখেছো৷

IMG_20260226_141843.jpg

পরের দিন সকাল বেলা তার ঘুম ভাঙ্গলো একটি লঞ্চের শব্দে৷ তিনি ঘুম থেকে উঠে দেখলেন একটি লঞ্চ তার দ্বীপে এসেছে৷ তিনি লঞ্চ এর মালিককে জিজ্ঞেস করলেন আপনারা জানলেন কিভাবে যে আমি এই দ্বীপে আছি৷ তখন লঞ্চের মালিক উত্তর দিলো। আমরা তোমার জ্বালানো আগুনের এর কালো ধোঁয়া দেখে বুঝতে পেরেছিলাম এই দ্বীপে কেউ আছেন৷ তাই আমরা এই দ্বীপে এসে তাকে উদ্ধার করতে৷

এই কথা শুনে জনি তার ভুল বুঝতে পারলেন৷ সৃষ্টিকর্তা এর পরিকল্পনা আমাদের জ্ঞানের থেকেও অধিক৷ তিনি কষ্টের পর আমাদের জন্য সুখ রেখেছেন৷ তার পুড়ে যাওয়া বাড়ির জন্য কালকে তিনি কষ্ট পেয়েছিলেন৷ কিন্তু সেই পুড়ে যাওয়া বাড়ির আগুনের ধোঁয়া তাকে আজ বাড়ি ফিরতে সাহায্য করলো।

মূল কথা:- দুঃখের পর আমাদের জন্য অফুরন্ত সুখ রয়েছে৷

ব্লগার@rafi2010
লোকেশনবাংলাদেশ
Sort:  
 19 days ago 

Greetings friend, I'm afraid you did not understand the instructions of the challenge, which was to tell a personal anecdote and mention what you learned from it to share it with other users.

Unfortunately I cannot consider your participation as valid.

Sorry my mistake, Next contest i will fixed my mistake.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.058
BTC 66136.30
ETH 1986.75
USDT 1.00
SBD 0.51