নতুন কর্মজীবন
নতুন কর্মস্থান : আমি বিগত ১৫/০৬/২০২৬ ইং তারিখে এক্সিলেন্ট সিরামিক যোগদান করি | এটি আমার দ্বিতীয় কর্মস্থান | এটি একটি স্বনামধন্য কোম্পানি | আমাদের এমডি মহোদয় অনেক ভালো মানুষ | এখানে আমি প্রায় এক বছর ধরে কর্ম করতেছি | সটিং সেকশন শুরু হওয়া থেকে আমি কাজ করতেছি | সকল ধরনের মেশিনের কাজ | আমি ইলেকশন থেকে শুরু করে কাজ করি | এখানে কাজ করার মাধ্যমে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করছি | এখানে কর্মের জন্য আমি প্রথমবার ইন্টারভিউতে | ইন্টারভিউ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করি |জিএম স্যার আমাকে অনেক পছন্দ করত | কিছুদিন পরে আমাকে ফোনে মাধ্যমে জানানো হলো যে তোমাকে সিলেক্ট করা হয়েছে | আমি তো তখন অনেক খুশি | উনারা বলল তুমি কবে জয়েন করবা | পরে আমি জয়েন্টের বলে দিলাম | তখন তারা বলল তুমি এপারমেন্ট লেটার নিয়ে যাও | কিছুদিন পরে আমি এপারমেন্ট লেটার নিয়ে যাই | পরে সেই ডেট অনুযায়ী সেখানে জয়েন্ট করি | এটিও একটি টাইলস কোম্পানি | এখানে টাইলস উৎপন্ন করা হয় | ফ্লোর টাইলস এবং ওয়াল টাইলস তৈরি করা হয় | এক্সিলেন্ট সিরামিক্সের টাইলস গুলো গুণগত মান অনেক ভালো | এখানকার টাইলসের চাহিদা অনেক বেশি | সারা বাংলাদেশ এবং বাহিরেও এক্সপোর্ট করা হয় | আমাদের এই কোম্পানিতে অনেক মানুষের কর্মস্থানতারা এখানে কর্ম করে তাদের পরিবার পরিচালিত করে | এখানে সবাই সততার সাথে কর্ম করে |

মেশিন : এখানে যে মেশিনগুলো বসানো হয়েছে | এগুলো সব কেদা মেশিন | এই মেশিনগুলো চায়না থেকে নিয়ে আসা হয়েছে | সবগুলো অত্যাধুনিক আপডেট মেশিন | এই মেশিনগুলো কর্ম ক্ষমতা অনেক বেশি | এই মেশিনগুলো ২৪ঘন্টায় ১৬ হাজার স্কয়ার মিটার টাইলস প্রোডাকশন দিয়ে থাকে | মেশিনগুলোর মধ্যে একটি রোবট ছয়টি বার্নিং মেশিন একটি প্যাকিং মেশিন স্টিকার মেশিন ছার্জার মেশিন প্লানার মেশিন এবং লেবারেটিং মেশিন আছে | সবগুলো মেশিন আপডেট মেশিন | এই সবগুলো মেশিন আমি পরিচালিত এবং দিক নির্দেশনা দিতে পারি |

রোবট মেশিন : এই মেশিনটি অত্যন্ত আপডেট | এই মেশিনটি সারভ মটর দ্বারা নিয়ন্ত্রিত করা হয় | এই মোটরগুলো কর্ম ক্ষমতা অনেক বেশি | এটি দ্রুত গতি কে স্থির করতে সক্ষম | এই রোবটটির কর্ম ক্ষমতা অনেক বেশি | এই রোবটের মাধ্যমে অনেক ধরনের ফ্রেম সাজানো যায় | এ রোবটটি বাংলাদেশের মধ্যে এখানেই প্রথম | এ মেশিনগুলো পরিচালিত করতে পেরে আমি অনেক গর্বিত |
