The Diary Game || 20 Sep 2026 || নিজের অনুভূতি নিয়ে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে কিছু গল্প নিয়ে এসেছি। আজকের গল্পটা হচ্ছে নিজের কিছু অনুভূতি নিয়ে।
আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকেও সকালে ফজরের নামাজ পড়ি, নামাজ শেষ করে কুরআন ও হাদিস পড়ি। যেহেতু অনেকদিন ধরে ব্যস্ত থাকি তাই আর আগের মতন সকালে ঘোরাফেরা হয় না। তাই আজকে অনেকদিন পরে ঘোরাফেরা করার জন্য বের হলাম। তাই বন্ধুদের সাথে নিয়ে সকালে একটা সুন্দর জায়গায় গিয়ে দেখলাম। সকালের কিছু সুন্দর দৃশ্য ও কি সুন্দর আবহাওয়া সেটা দেখে আমার ও আমার বন্ধুদের মন ভালো হয়ে গেলো। তারপর সবাই মিলে কিছু সময় বসে সুন্দর দৃশ্য ও আবহাওয়া উপভোগ করলাম। ঘোরাঘুরি করে বাসায় আসতে একটু দেরি হয়ে গেল। বাসায় আসার পরে সকালে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে মোবাইল হাতে নিয়ে দেখি ১১ঃ৩০ বেজে গেছে। তাই আর কিছু না করে বসে থাকি, বসে থাকতে থাকতে গোসলের সময় হয়ে যায়। তাই আর কিছু করে গোসল করে ফেলি এবং মসজিদে নামাজ পড়ার জন্য চলে যায়।
দুপুরে খাওয়া-দাওয়া শেষ করার পর। বাগানের পাশে যেয়ে বসি, এবং দেখি আকাশ কি সুন্দর দেখা যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে কিছু সময় নিজের হারিয়ে যাওয়ার স্মৃতি গুলো ফিল করি। এবং মনে মনে ভাবি আল্লাহর আকাশটি কি সুন্দর করে বানিয়েছেন এবং কি সুন্দর গাছপালা বানিয়েছেন। এবং আল্লাহর সৃষ্টি গুলো দেখতে দেখতে এক সময় বিকাল হয়ে যায়। তারপর বিকেলে মাঠে গিয়ে দেখি কালকের মাঠের পানির গুলো শুকিয়ে গিয়েছে। তারপর মাঠে গিয়ে অনেক খেলাধুলা করি। এবং খেলাধুলা করতে করতে একটা সময় সন্ধ্যা হয়ে যায় তাই সবাই বাসায় চলে যায়।
সন্ধ্যার পর আকাশের দিকে তাকিয়ে দেখি। কি সুন্দর চাঁদ এবং কি সুন্দর রাতের আলো। আকাশের দিকে তাকিয়ে একটা ছন্দ মনে পরে যায়।
সাদা মেঘ ও আড়ালে চাঁদের হাসি মিটমিটে,
জোসনা ভরা রাত জাগে জোনাকিতে,
নীরবে চলে আঁধারে ভাঙ্গে চাঁদের হাসির বান,
রাতে ভেসে বেড়ায় বুকের ভিতর ঘুমের পরাণ। আলহামদুলিল্লাহ আজকের মতন এই জায়গায় আমার গল্পগুলো শেষ হলো। এবং আমার নিজের অনুভূতি ও অভিজ্ঞতা এবং দক্ষতা আরো ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাকে সাপোর্ট করবেন,এবং আমি সবার জন্য দোয়া করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।



Wa Alaikum Assalam wa.
This diary beautifully captures the peaceful moments of your day. I especially enjoyed the part about going out with friends in the morning and later sitting quietly while appreciating the sky, trees, and the beauty of Allah’s creation. Sometimes these simple moments give us the greatest peace and help us reconnect with our thoughts. The evening view of the moon sounds beautiful as well, and the poetry added a very emotional touch to your post. May Allah keep you happy, bless your life with peace, and give you success in all your future efforts. Thank you for sharing your feelings and experiences with us.
#s34engagement.
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ার জন্য।