The Diary Game: 10.02.2026 | Chocolate is my favorite food

in Steem For Lifestyle3 months ago (edited)

আসসালামু আলাইকুম । আজকে সকালে ঘুম ভাঙলো দশটার সময়। স্কুল থেকে অনেক দেরি হয়ে যায় তাড়াহুড়া করে ঘুম থেকে উঠলাম ওঠার পরে কিছুক্ষণ রোদে এসে বসে থাকলে রমজান মাসে শীতের সকালের রোদ অন্যরকম একটা অনুভূতি সকালের রোদে বসে থাকতে অনেক ভালো লাগে তারপর আর কি সকালে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে প্রতিদিনের মতো বই নিয়ে বসলাম পড়া শেষ করে ঘরের সব অগোছালো কাজগুলো শেষ করে নিলাম। তারপর দেখলাম আমার ভাই স্কুল থেকে আসার সময় কিছু চকলেট কিনে এনেছে দুইজনে মিলে চকলেট খেলাম।

খাওয়ার পর একটু বাইরে হাঁটতে বের হলাম হঠাৎ করে একটা আঙ্কেলের দেখা। উনি ওনার বাসায় যাইতে বলে।তারপর আর কি না গেলেও তো হয় না। এখন আমার আঙ্কেলের বাসায় গেলাম বাসায় গেলাম। ভাবি ভাইয়াদের সাথে কথা হলো তারা আমাকে নাস্তা খাইতে দিল। মিষ্টি আর বিস্কিট নাস্তা শেষ করে বাসায় চলে আসলাম

তারপর গোসল করে দুপুরে খাওয়া-দাওয়া সেরে নিলাম। দুপুরে খাওয়া শেষ করে একটু ফোনে সময় কাটালাম। ফোন দিতে দিতে কখন যে বিকেলে হয়ে গেল টেরই পাইনি। পরে মায়ের সাথে একটু কাজ করলাম মায়ের সাথে বাইরে গিয়ে শাক তুলে নিয়ে আসলাম।

বাসায় আসার পর ভাবলাম সবার জন্য কিছু নাস্তা বানাই। কিন্তু কি নাস্তা বানাবো ভেবে পাচ্ছিলাম না। পরে ভাবা পিঠা বানানোর প্ল্যান করলাম আমি কখনো বানাইনি কিন্তু তারপরে ভাবলাম যে আজকে চেষ্টা করে দেখি যদি পারি। আর কি ভাবাও শেষ কাজ করা শুরু। এখন একটু মায়ের কাছে সাহায্য নিয়ে আমি বানাইলাম। আসলে চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব হয়।তারপর সবাই একসাথে মিলে আমার বানানো নাস্তা খেলাম সবাই প্রশংসা করলো। এটা আমার বেশ ভালই লাগলো

তারপর কাজ শেষ করে পড়তে বসলাম ৩-৪ ঘন্টা পড়লাম তারপর রাতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে। আমি আমার ফোন নিয়ে কিছুক্ষণ সময় আমার পছন্দের একটি নাটক দেখলাম তারপর কখন গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও বুঝতে পারিনি এইতো এভাবেই কেটে গেল আমার দিনটা

LocationBorokhata
Blogger@whaheda-zzaman
CountryBangladesh

Posted using SteemMobile