On Friday, I went to the mosque to perform Jummah prayers.

in Steem4Nigeria8 days ago

বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, শুভ দুপুর, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার ছিল আর এই দিনে মুসলিমরা একসাথে জামাতে নামাজ আদায় করে এবং এই দিনকে বলা হয় সাপ্তাহিক ঈদের দিন।
6581.jpg

আমি মসজিদে গিয়েছিলাম জামাতে নামাজ আদায় করার জন্য আর সেখানে কেমন পরিবেশ সেটা আপনাদের কাছে তুলে ধরব আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি তাই সব সময় মালয়েশিয়ার মসজিদ সম্পর্কে আপনাদেরকে জানাতে পারি।

6547.jpg

যেহেতু মালয়েশিয়া মুসলিম এর সংখ্যা অনেক বেশি তাই এখানকার মসজিদগুলো অনেক উন্নত বিশেষ করে বড় বড় মসজিদ গুলো আরো বেশি সুন্দর তবে আমি যেখানে নামাজ পড়ছি এখানে গ্রামের মসজিদ তাই তুলনামূলকভাবে শহরের মসজিদের তুলনায় এখানে অনেক ছোট জায়গা তবুও অনেক মানুষের সমাগম থাকে।

6548.jpg

নেটেহিসাববাপ-মপ্রত্যেক শুক্রবার আমি দেখছি যে মালয়েশিয়ার মসজিদের বিভিন্ন রকমের খাবারের আয়োজন থাকে যাতে করে অসহায় মানুষ এবং ক্ষুধার্ত মানুষগুলো এখানে খেতে পারে সেই খাবারগুলো মূলত দিয়ে থাকে যাদের বাপ-মা ইতিমধ্য মারা গিয়েছে তাদের উদ্দেশ্যে খাওয়ানো হয় যাতে করে কবরে নেকি পৌঁছাতে পারে। মানুষকে খাওয়ানো অনেক পুণ্যের কাজ আর এই পণ্যের কাজ যদি তার ছেলেরা করে তাহলে এই সবগুলো তার বাপ মায়ের কাছে গিয়ে পৌঁছায়।
6549.jpg

যাইহোক মসজিদে গিয়ে প্রথমে হালকা নাস্তা করলাম সেইসাথে অনেকেই নাস্তা করছে সেখানকার একটি ছবি আপনাদের কাছে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে এখানে ছোট বড় অনেকেই খাওয়া-দাওয়া করছে।

6565.jpg

6566.jpg

আমি মূলত আজকে মসজিদের বাহিরে বসেছি দেখতে পাচ্ছেন যে বাইরের অনেক মানুষ ইতিমধ্যেই এসেছে তারা নামাজ আদায় করছে একজন তো আমার পাশে বসে দেয়ালের সাথে হেলান দিয়ে হালকা ঘুমাচ্ছে মসজিদে ঢুকলেই যেন আলাদা রকম প্রশান্তি আসে আমার নিজেরও প্রচুর পরিমাণ ঘুম আসে মসজিদে ঢুকলে।

6567.jpg

নামাজ শেষ করে বাইরে বের হয়ে আরো কয়েকটি ছবি আমি উঠেছি নামাজ শেষ করে সবাই একসাথে বের হচ্ছে আস্তে আস্তে। বাইরে বের হয়ে তারপর মসজিদের সামনের যে সুন্দর সিনারি রাস্তার দুই সাইডে লাগানো আছে দারুণ কিছু গাছ। শীতল আবহাওয়া দারুন লাগছিল পরিবেশটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন শান্ত পরিবেশ এখানে।

6570.jpg

তো বন্ধুরা, আজকে জুম্মার দিনের কিছু কার্যক্রম এবং মালয়েশিয়ার মসজিদ সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Thank you so much for supporting me.