STEEM4SNAKE: From Player to Legend

in SteemOne Community ♨11 days ago

STEEM4SNAKE কম্পিটিশন প্রায় শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছে আর অল্প কিছু সময়ের মধ্যেই শেষ হতে চলেছে সকলের প্রিয় সিজন এক। যাইহোক আজকে আমি আমার খেলার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, আমি প্রতিনিয়ত আমার এই গেম খেলার চেষ্টা করে থাকি যেহেতু এটা আমাদের নিজেদের ডেভেলপমেন্ট তাই বিশেষ করে আমার এই গেমের প্রতি আকর্ষণ অনেক বেশি। এবং সেইসাথে আমরা যেভাবে নতুন ইউজারদের কাছ থেকে সাড়া পাচ্ছি তা অকল্পনীয় কেননা প্রথম সিজনে কোন একটি গেম যা ৫ হাজারের অধিক ম্যাচ প্রায় ৫৫০০ ম্যাচ খেলা হয়েছে মাত্র ২৫ দিনে । এখান থেকে বোঝা যায় গেমটি কতটা জনপ্রিয়তা অর্জন করেছে এখন পর্যন্ত সকলের কাছে এটার প্রচার প্রসার পৌঁছাতে পারেনি তারপরও যতটা সারা পাচ্ছি অর্থাৎ কোন ইউজার একটি বার এই গেম খেললে, বারবারই ফিরে আসছেন এই গেম খেলার জন্য। এমন সারা সত্যিই আমাদের জন্য অনুপ্রেরণার এবং স্টিমেট প্ল্যাটফর্মের জন্য বেশ ভালো একটি বিষয় বলে আমি মনে করি।

1000175484.jpg1000175483.jpg

আমি প্রতিদিন একটি ম্যাচ হলেও খেলার চেষ্টা করে থাকি কেননা আমি যেহেতু ডেভেলপমেন্টের রয়েছি তাই আমাকে প্রতিনিয়তই দেখতে হয় কোন ধরনের সমস্যা দেখা দিচ্ছে কিনা বা কোন কোন বিষয়ে আপডেট এর প্রয়োজন এবং এছাড়াও বিভিন্ন বিষয়গুলো আমাকে নজরদারি করতে হয়। এজন্য আমাকে প্রতিনিয়তই একটি করে হলেও ম্যাচ খেলতে হয় এবং আমাকে বুঝতে হয় কোথাও কিভাবে সমস্যা দিচ্ছে এবং সেটা কিভাবে সমাধান করব এবং এর চেয়ে বেটার পারফরম্যান্স কিভাবে নিয়ে আসা যায় সেটা নিয়ে কাজ করার জন্য হলেও আমাকে প্রতিনিয়ত এই গেম খেলে আপনাদের সাথে রিভিউ করতে হয়। যদিও এটা আমার কাছে বেশ ভালো লাগে যেমন আমার প্রিয় স্নেক স্ক্রিন সেটা নিয়ে প্রতিনিয়তই আমি গেমটি খেলি এটা আমার অত্যাধিক পছন্দ এই স্নেক স্কিনের নাম প্রিন্সেস হার্ট। যদিও আমি বিগত পোস্টগুলোতে বলেছি বা এই স্নেক স্কিনের নাম দিয়েছি মাই পার্সোনাল Pokie 🎀 স্নেক। যদিও আমি এটা মজা করে ডাকি তবুও আমার এই স্কিন টা অনেক বেশি পছন্দের। যাই হোক চলন আপনাদেরকে দেখায় আমার আজকের টিমে কিছু অংশ যেগুলো আমি খেলার মাঝে মাঝে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।

1000175482.jpg1000175481.jpg

আমি বিভিন্ন সময় অর্থাৎ আমি তিন মিনিটের একটি ম্যাচ খেলছিলাম ।এর মাঝে মাঝে যখন আমার স্নেকের মুভমেন্ট টা খুব ভালো লাগছিল ,তখন আমি স্ক্রিনশট গুলো কালেক্ট করেছি ।এবং সে সমস্ত স্ক্রিনশটগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম এবং আপনারা অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন এই স্কিন টা আপনাদের কেমন লেগেছে। এবং আপনাদের কাছে আমি আরো মন্তব্য চাইবো এ বিষয়ে সেটি হল আপনারা যারা এখন পর্যন্ত এই গেম খেলেছেন এবং বিভিন্ন জায়গায় পোস্ট করেছেন বিশেষ করে আপনাদের এই গেমটি কেমন লেগেছে এবং এটার কি কি আপগ্রেশন প্রয়োজন সেটা আপনারা আমার এই পোস্টের কমেন্ট বক্সে দিতে পারেন। তাহলে আপনাদের কথাগুলোকে বিবেচনা করে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করব এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করব।

1000175479.jpg1000175477.jpg

আমি আজকে যে স্ক্রিনশটগুলো দিয়েছি সেটা হল মোবাইল দিয়ে খেলা একটি ম্যাচের স্ক্রিনশট যদি আপনারা ল্যাপটপ দিয়ে এই গেমটি খেলে থাকেন তাহলে আরও বেটার এক্সপেরিয়েন্স পাবেন কারণ আমি দেখেছি ল্যাপটপের জন্য এই গেমটি বেস্ট। বড় স্কিনে খুব সহজেই ম্যাগনেট গুলো কালেক্ট করে অনেক বেশি ইউজ কর দ্রুত বাড়ানো যায় যেটা মোবাইল দিয়ে কিছুটা কষ্টসাধ্য। যাইহোক আমরা আপনাদের এক্সপেরিয়েন্স জানতে আগ্রহী এবং প্রথম সিজন আপনাদের কেমন লাগলো সেটা নিয়েও জানতে আগ্রহী। আমাদের প্রথম সৃজন যেহেতু আজকে শেষ হতে চলেছে তাই আমরা খুব দ্রুতই চেষ্টা করব প্রথম সিজনের উইনার সিলেকশন পোস্ট দ্রুত এনাউন্সমেন্ট করার জন্য এবং আমাদের দ্বিতীয় সিজন দ্রুত শুরু করতে। এবার আমার এডভাইস থাকবে আপনারা অবশ্যই নিয়ম গুলো অনুসরণ করবেন এবং আপনাদের প্রাইস গুলো বুঝে নিবেন। এবং এই গেম রিলেটেড সকল ধরনের লেটেস্ট আপডেট পেতে আমাদের @friends.witness একাউন্টের লেটেস্ট পোস্টগুলো অনুসরণ করুন এখানে সকল ধরনের আপডেটগুলো প্রদান করা হয়ে থাকে।

1000175486.jpg

এই মুহূর্তে জমে উঠেছে,STEEM4SNAKE এর প্রথম সিজন যদিও প্রথম সিজন একদম শেষ প্রান্তে, আর leaderboard এ প্রতিযোগিতার দারুণ চিত্র ফুটে উঠেছে।

Most Played বিভাগে দেখা যাচ্ছে
🥇 @boishakhi123 = 952 Matches
🥈 @bristy1 = 907 Matches
🥉 @victornavarro = 424 Matches
@bijoy1 = 388 Matches
@sumon247 = 374 Matches
@artemisa7 = 235 Matches

1000175473.jpg1000175474.jpg

অন্যদিকে Live Season – Top Scores বিভাগে সর্বোচ্চ স্কোরের লড়াইও বেশ জমজমাট। এখানে,

🥇 @bristy1 = 2,701,093 | 200 STEEM
🥈 @boishakhi123 = 2,619,567 | 100 STEEM
🥉 @victornavarro = 1,911,971 | 70 STEEM
4️⃣ @bijoy1 = 1,659,754 | 50 STEEM

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, Most Played এবং Top Scores দুই leaderboard এই একই চারজন খেলোয়াড় শীর্ষ অবস্থানে রয়েছেন। এটি তাদের ধারাবাহিক অংশগ্রহণ, দক্ষতা এবং STEEM4SNAKE এর প্রতি আগ্রহের একটি চমৎকার প্রতিফলন।সিজন শেষ হওয়ার মুহূর্ত যতই এগিয়ে আসছে, শেষ সময়ে leaderboard এ কোনো পরিবর্তন আসে কি না সেটিই এখন দেখার বিষয়। আরেকটি বিষয়ক পরিষ্কার করা প্রয়োজন সেটি হল শুধুমাত্র লিডার বোর্ডে এগিয়ে থাকলেই হবে না স্টিম ফর স্নেক প্রতিযোগিতার নিয়ম মেনে যারা এগিয়ে থাকবে তাদেরকেই বিজয়ী হিসেবে গণ্য করা হবে এবং সেই সাথে তাদেরকে রিয়ার্ড প্রদান করা হবে। তাই গেম খেলার পাশাপাশি নিয়মের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

1000172849.png

1000167934.pngMy Identity

I'm Md Shanto (@mdshanto), a Bangladeshi from Meherpur. I joined Steemit on August 29, 2020, and my journey with the Steem ecosystem continues to this day.Currently, I serve as Co-Founder & Assistant Developer of SteemOne Community, where I actively contribute to projects and initiatives focused on the growth and development of the Steem ecosystem. I’m also an active member of the @Friends.Witness Team.

Our recent developments include SteemOne.com and the Steem 🐍 Snake Game projects created with a vision to bring greater innovation, utility, and engagement to the Steem community.That’s a brief introduction about me and my journey with Steem. I wish everyone good health, happiness, and continued success.

1000172849.png

VOTE FOR WITNESS Or Click Here Search @friends.witness

1000140122.png

For Contacts

Discord || X.com || Github.com

↪Thanks For All The Support♈