SC-S29/W6 – Nostalgia Of The Little Me: A Childhood Story That Taught You Something
আমি আমার শৈশব কালের একটা ঘটনাকে গল্প আকারে শেয়ার করতে চাই।
আমি তখন যেহেতু ছোট মানুষ।খেলাধুলা করতাম সব ভাই বোন বা পাড়ার বাচ্চাদের নিয়ে।তো একদিন হঠাৎ করে আমরা খেলবো চোখ বন্ধ করে দৌড়ে যেতে হবে।যারা যারা খেলায় অংশ নিছিলো তারা সবার থেকে আমি ছিলাম সব থেকে ছোট।তো ওদের খেলার নিয়ম অনুযায়ী, শুরু হলো দৌড়ানো।ওরা সবাই বড় তাই ওদের বুদ্ধি বেশি আমি ছোট তাই কম ছিলো এটা স্বাভাবিক ব্যাপার। সবাই চোখ খুলে দৌড়ে যাচ্ছিলো আর আমি গাধার মতো চোখ বন্ধ করেই দৌড় দিছি। যে কারনে কিছু দূরে যাওয়ার পর আমি তো দেখি নাই। রাস্তার পাশে পুকুর ছিলো।আর তখন ছিলো বর্ষাকাল।পুকুরে ভর্তি পানি। আমি ও সাতার জানতাম না।হুট করে হোচোট খেয়ে আমি পরে গেছিলাম পানিতে। আমি ভাবছিলাম আজকে আমি আর বাঁচবো না,আর আমার বড় সব ভাই বোন গুলো দৌড়ে অনেক দূর চলে গেছে অতক্ষণে। কে বাসায় খবর দিবে আমি যে পুকুরে পরে গেছি।কি হবে সেগুলা ভাবতেছিলাম।আল্লাহর অশেষ রহমতে শেষমেষ আমি তীরে কিভাবে যেন পৌঁছাতে পেরেছি। এরপর দেখি, এলাকার সব লোক এসে রাস্তায় দাড়াইছে।পুকুরটা রাস্তা থেকে অনেক নিচু ছিলো তাই উপরে উঠতে পাচ্ছিলাম না।ওখানেই কান্না করতেছিলাম।একটা মামা এসে আমাকে তুলেছে।এরপর আম্মু নানু সবাই আমাকে বাড়ি নিয়ে গেলো।ভালো কাপড় দিয়ে শরীর মুছে দিয়ে, গরম জামা পড়ায় দিলো। সব থেকে মজার বিষয় একটা বড় আপু আমাকে বলছে, "ময়না তুমি কি পানি খাইছো, খাইলে বলো আমি বের করে দিচ্ছি। "" আর এটা শুনে আমি ভয়ে অস্থির হয়ে গেছিলাম। তখন আমার ছোট্ট মাথায় কাজ করতেছিলো, পানি বের করবে মানেই পেট কেটে বের করা হবে। তারপর আমি পানি খেয়েও বলছি যে " না আপু পানি খাই নি"। এরপর বাসার সবাই তো কান্না কাটি আমাক নিয়া। অথচ আমি সুস্থ মানুষ। আমি বললাম কিছু হয় নি আমার ঠিক আছি তখন সবাই শান্ত হলো।
![]() | ![]() |
|---|
তখন আমার বয়স খুব একটা বেশি না সাড়ে সাত বছর হবে। সেই সময়কার একটা ঘটনা আমার এখনো মনে আছে।
একদিন হঠাৎ করে আমরা খেলবো চোখ বন্ধ করে দৌড়ে যেতে হবে।যারা যারা খেলায় অংশ নিছিলো তারা সবার থেকে আমি ছিলাম সব থেকে ছোট।তো ওদের খেলার নিয়ম অনুযায়ী, শুরু হলো দৌড়ানো।ওরা সবাই বড় তাই ওদের বুদ্ধি বেশি আমি ছোট তাই কম ছিলো এটা স্বাভাবিক ব্যাপার। সবাই চোখ খুলে দৌড়ে যাচ্ছিলো আর আমি গাধার মতো চোখ বন্ধ করেই দৌড় দিছি। যে কারনে কিছু দূরে যাওয়ার পর আমি তো দেখি নাই। রাস্তার পাশে পুকুর ছিলো।আর তখন ছিলো বর্ষাকাল।পুকুরে ভর্তি পানি। আমি ও সাঁতার জানতাম না।হুট করে হোচট খেয়ে আমি পরে গেছিলাম পানিতে। আমি ভাবছিলাম আজকে আমি আর বাঁচবো না। আর আমার বড় সব ভাই বোন গুলো দৌড়ে অনেক দূর চলে গেছে অতক্ষণে। কে বাসায় খবর দিবে? আমি যে পুকুরে পরে গেছি৷ কি হবে সেগুলা ভাবতেছিলাম। আল্লাহর অশেষ রহমতে শেষমেষ আমি তীরে কিভাবে যেন পৌঁছাতে পেরেছি। এরপর দেখি, এলাকার সব লোক এসে রাস্তায় দাড়াইছে।পুকুরটা রাস্তা থেকে অনেক নিচু ছিলো তাই উপরে উঠতে পাচ্ছিলাম না।ওখানেই কান্না করতেছিলাম।একটা মামা এসে আমাকে তুলেছে। পুকুর থেকে উঠার পরের মূহুর্তটি ভোলার মত নয়৷ অনেক ভয় ও আতংকের পর স্বস্তির নিশ্বাস নিয়েছিলাম৷
![]() | ![]() |
|---|
তো এই ঘটনার পর আমার মাথায় ঢুকে গেছে, চালাকি করে খেলা ধুলা করতে হবে। শিক্ষা পেয়েছি বোকার মতো চলা যাবে না।বোকামি করছিলাম জন্য পানিতে ডুবে মরতে গেছিলাম।
এই ঘটনার পর থেকে আমি সাতার শিখেছি এবং পানি দেখলোও আর ভয় পাই না। সাতার শিখা সবারেই উচিত। কেননা যে কোনো পরিস্থিতিতেই যে কেউ পানিতে পরে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসতে পারবেন।
We invite everyone to participate in the contest: @ahp93, @marvinvelasquez, and @rme
| ক্যামেরা | Samsung A10s |
|---|---|
| দেশ | বাংলাদেশ |




Greetings,
Thank you so much for participating in the contest.
You have presented a scary but meaningful childhood incident very nicely.
You clearly expressed the fear, panic, and helpless feelings you experienced at the age of seven and a half.
You also explained the lesson you learned from this incident not to act foolishly and to be more careful. Mentioning the importance of learning to swim was also great.