SC-S29/W6 – Nostalgia Of The Little Me: A Childhood Story That Taught You Something

in Story On Steem13 days ago (edited)

Assalamu Alaikum friends, I am @mihir26
From #Bangladesh.
I am fine I hope you are all doing well by the grace of Allah.




Today I am going to join, SC-S29/W6 – Nostalgia Of The Little Me: A Childhood Story That Taught You Something.Thanks to @sohanurrahman for this contest.




What is the childhood incident or story you want to share?



ছোট বেলায় অনেক বেশি দুষ্টামি করতাম৷ আমি আমাদের এলাকার যত ছোট ছেলে-মেয়ে ছিলো তাদের প্রধান ছিলাম৷ এই দুষ্টামি করতে গিয়ে আমার জীবনে একটি ঘঠনা ঘটে গিয়েছিলো৷ আমরা ৪ জন মিলে একটি জংগলে গিয়েছিলাম৷ সেখানে বড় একটি মৌচাক হয়েছে৷ আমরা সেখান থেকে মধু সংগ্রহ করতে চেয়েছিলাম৷ আমরা কোন প্রটেকশন ছাড়াই সেখানে গিয়েছিলাম৷ আমরা মনে করেছিলাম৷ এটা অনেক সহজ একটি কাজ৷ গাছে উঠে মৌচাক থেকে মৌমাছি গুলোকে সরিয়ে দিয়ে মধু নিয়ে আসবো৷ কিন্তু এটা যে আমাদের জন্য কতটা বিপদজনক হবে এটা আমরা কল্পনাও করতে পারি নাই৷ আমি যেহেতু সবার প্রধান ছিলাম৷ আমি সে জন্য গাছে উঠলাম৷ গাছে উঠে একটি ডাল দিয়ে যেই না মৌচাকে আঘাত করলাম৷ ওমনি করে সকল মৌমাছি উড়া শুরু করলো। মৌমাছি গুলো আঘাতের কারণে দিশেহারা হয়ে সবাইকে কামড় দিতে লাগলো৷ মৌমাছি গুলো দলবদ্ধভাবে উড়ে আসতেছিলো৷ আমি গাছে উঠেছিলাম৷ আর গাছটি তেমন একটা বড় ছিলো না। আমি গাছ থেকে নামতে নামতে প্রায় ১২-১৩ টি মৌমাছি আমার হাত, মুখ ও শরীরে কামড় দিলো৷ আমার বাকি বন্ধুদেরও কামড় দিয়েছিলো৷ কিন্তু তারা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলো৷ মৌমাছির কামড় খেয়ে আমার সম্পূর্ণ শরীরে জ্বর চলে আসছিলো৷ আর সম্পূর্ণ শরীর ব্যাথা শুরু করছিলো। হাত, মুখ ফুলে গিয়েছিলো৷ ঐদিন ঐ ঘঠনার পর আমি দুটি শিক্ষা অর্জন করেছিলাম৷ প্রথমত দলবদ্ধ ভাবে জীবনযাপন করতে হবে৷ তাহলে বিপদে পরলে কখনও ক্ষতি হবে না৷ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার লোক পাশে থাকবে৷ দ্বিতীয়ত প্রয়োজনীয় প্রটেকশন না নিয়ে কোন কাজ করা উচিত নয়৷ যে কাজ করতে গেলে বিপদ হতে পারে৷


মৌমাছির চাকে মৌমাছি বসে থাকা
IMG_20260217_135530.jpeg

How old were you, and what exactly happened in that moment?


তখন আমার বয়স ছিল ১০ বছর। অল্প বয়স ছিলো৷ ঐ মুহুর্তটা আমি এখনও ভুলতে পারি নাই৷ ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়ে এসেছিলো আমার কাছে৷ আমার জামাকাপড় পরিধান করা ছিলো৷ তাই বেশি মৌমাছি আমাকে কামড়াতে পারে নাই৷ ঐ মুহূর্তে আমি এতটাই আতঙ্কিত হয়ে পরেছিলাম৷ আমি গাছ থেকে কিভাবে নামবো সেটা ভুলে গিয়েছিলাম৷ আমি দিশেহারা হয়ে পরেছিলাম৷ প্রত্যেকটি কামড়ে মনে হচ্ছিলো শরীরে কেউ সুই ফুটাচ্ছে৷ যেখানে যেখানে কামড় দিয়েছে সেখানে সেখানে ব্যাথায় ফেটে যাচ্ছিলো৷ এরকম অনুভূতি বুঝিয়ে বলা সম্ভব নয়৷ যে ঐরকম পরিস্থিতিতে পরে সেই ভালো বুঝতে পারবে৷


What emotions did you feel during and after the incident?


ঘঠনার সময় অনেক আতঙ্কিত ছিলাম৷ আমি দিশেহারা হয়ে পরেছিলাম৷ এত গুলো মৌমাছি উড়ে এসে আমাকে ঘিরে ফেলবে আমি কল্পনাও করতে পারি নাই৷ তখন কি করবো না করবো সেটাও মাথায় আসতেছিলো না৷ আমাকে যে ঐ স্থান ত্যাগ করতে হবে দ্রুত সেটাও মাথায় ছিলো না৷ আমি যদি দ্রুত স্থান ত্যাগ করতাম তাহলে হয়তো এতগুলো মৌমাছি আমাকে কামড়াতে পারতো না৷ ঘঠনাটি ঘঠে যাওয়ার পরে আমি যখন বাড়িতে গেলাম৷ তখন আমার মনে হচ্ছিলো আমি পাহাড় সমান একটি বিপদ থেকে ফিরে এসেছি৷ আমার হার্ট স্পন্দন কমতেছিলোই না৷ বেশি আতঙ্কিত হলে যা হয়৷ তবুও এটা ভেবে তখন একটু ভালো লাগতেছিলো যে আমি এখন বাড়িতে আছি সুরক্ষিত আছি৷


মৌমাছি যে ভাবে উড়ে আসতেছিলো
IMG_20250526_135653.jpeg

মৌমাছি এভাবে আমার শরীরে বসে কামড় দিয়েছিলো
IMG_20260212_135587.jpeg

What lesson or realization did you learn from this experience?


এ ঘঠনা থেকে আমি দুটো শিক্ষা অর্জন করেছি৷ একটি হলো দলবদ্ধ ভাবে জীবনযাপন করতে হবে৷ এতে কেউ কখনও আমাদের বিপদে ফেলতে পারবে না৷ পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে৷ যেন তারা আমাদের বিপদে এগিয়ে আসেন৷ দলবদ্ধ ভাবে জীবনযাপন করলে কখনও নিজেকে একা মনে হবে না৷ আমার কাছে যে কাজটি কঠিন মনে হবে। সবাই পাশে থাকলে সেই কাজ করা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে৷ দ্বিতীয়ত আমি আরেকটি শিক্ষা অর্জন করেছি৷ সেটি হলো কখনও প্রটেকশন না নিয়ে কোথাও যাওয়া যাবে না৷ আমরা যদি ঐদিন প্রয়োজনীয় প্রটেকশন নিয়ে ঐ মৌচাক থেকে মধু সংগ্রহ করতে যেতাম। তাহলে হয়তো মৌমাছি গুলো আমাদের কামড়াতে পারতো না৷ যেকোন কাজ করার আগে ভাবনা চিন্তা করে প্রয়োজনীয় সকল সামগ্রী নিয়ে ঘটনাস্থলে যেতে হবে৷


How has this lesson influenced your life until today?


এই ঘঠনা ঘটার পর থেকে আমি বুঝলাম দলবদ্ধ ভাবে চলাচল করা কতটা জরুরী৷ দলবদ্ধ ভাবে চলাচল করলে জীবনে কোন অসুবিধায় পরতে হবে না৷ কেউ আমার সহজে ক্ষতি করার সাহস পাবে না৷ মৌমাছি গুলো দলবদ্ধ ভাবে আক্রমণ করায় আমরা পালিয়ে গিয়েছিলাম৷ তারা যদি ছত্রভঙ্গ হয়ে আক্রমণ করতো৷ আমাদের কোন ক্ষয়ক্ষতি হইতো না৷ আমরা অনায়াসে মধু সংগ্রহ করে আনতে পারতাম৷ আমার বয়স এখন ১৮ বছর৷ আমি সবার সাথে মিলেমিশে চলাচল করি৷ আমি আমার পরিবারের সবার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছি৷ আমি কোন বিপদে পরলে তারা আমাকে বাঁচাতে আসেন৷ আমি এখন কোন কাজ করার আগে ১০ বার ভাবি৷ সে কাজটি করা উচিত হবে কিনা৷ এরপর সেখানে যাওয়ার আগে যা কিছু প্রয়োজন সব কিছু সাথে নিয়ে যাই৷ যেন বিপদে পরতে না হয়৷ এই দুটো শিক্ষা ঐ ঘঠনা থেকে আমি শিখতে পেরেছি৷ এবং এখন ঐ শিক্ষা গুলো আমার জীবনকে পরিবর্তন করেছে৷ তাই এখন আমি অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারতেছি।



Conclusion



আমাদের জীবনে নানান ধরনের দূর্ঘঠনা ঘঠে থাকে৷ এ দূর্ঘঠনা আমাদের সতর্ক থাকার ইঙ্গিত দেয়৷ আমরা যদি ঐ দূর্ঘঠনা কি জন্য ঘঠেছে সেটা বুঝতে পারি৷ এবং সেই মত চলতে পারি জীবনে৷ তাহলে পরবর্তীতে ঐ ধরণের বিপদে আর আমাদের পরতে হবে না৷ জীবনে বিপদ আসবেই৷ বিপদে পরলে ভেঙ্গে পরা যাবে না৷ হতাশ না হয়ে বিপদকে রুখে দাঁড়াতে হবে৷ সামনে দিকে এগিয়ে যেতে হবে সেই ঘঠনা থেকে শিক্ষা নিয়ে৷



Mention - @alfarisy, @teukualdi, @daffateuku, @afzhall and @tioikhsan01



Blogger@mihir26
CountryBangladesh
Device nameSamsung M32


Sort:  

Greetings,

Thank you so much for participating in the contest.

SectionDescriptionPoints
Plagiarism & AI FreeFully original and human-written content2
PhotographyOriginal or meaningful recreated images2
Markdown & PresentationClean, structured, and visually appealing2
Story & EmotionClarity, depth, and emotional storytelling1.9
Life Lesson / ImpactMeaningful lesson and present-day influence2
Total9.9 Points

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.046
BTC 72857.05
ETH 2129.74
USDT 1.00
SBD 0.50